• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নতুন পে-স্কেলে বেতন-ভাতায় ৭ বড় পরিবর্তন

দেশ টিভি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ার প্রস্তাব রয়েছে। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্টের হার, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতায় পরিবর্তন আসছে। একই সঙ্গে উচ্চতর গ্রেড পাওয়ার সময় কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে ভাতার হার কমবে এবং ২০২৪ সালে চালু হওয়া ১০ শতাংশ বিশেষ প্রণোদনাও বাতিল হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতায় যেসব বড় পরিবর্তন আসছে, তার মধ্যে রয়েছে ইনক্রিমেন্টের হার পরিবর্তন, বাড়িভাড়া ভাতার হার কমানো, চিকিৎসা ও অন্যান্য ভাতা বৃদ্ধি, উচ্চতর গ্রেড পাওয়ার সময় কমানো, সরকারের অতিরিক্ত ব্যয়, বিশেষ প্রণোদনা বাতিল এবং মূল বেতন ধাপে ধাপে কার্যকর করা।

বর্তমানে সরকারি চাকরিজীবীরা গ্রেডভেদে একইভাবে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান। নতুন কাঠামোতে ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫ শতাংশ ইনক্রিমেন্ট রাখা হচ্ছে। এরপর পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব রয়েছে।

সশস্ত্র বাহিনীতেও একই ধরনের কাঠামো রাখা হচ্ছে। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ৫ শতাংশ, মেজরে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেলে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাব করা হয়েছে।

বাড়িভাড়া ভাতার হারও পরিবর্তন হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় বর্তমানে গ্রেড অনুযায়ী মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া পাওয়া যায়। নতুন পে-স্কেলে তা কমে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন ও সাভারে বর্তমানে বাড়িভাড়ার হার ৪০ থেকে ৫৫ শতাংশ। নতুন কাঠামোতে তা ৩০ থেকে ৫০ শতাংশ হবে। দেশের অন্যান্য এলাকায় বর্তমান হার ৩৫ থেকে ৫০ শতাংশ। নতুন কাঠামোতে এই হার ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। তবে মূল বেতন বাড়ায় শতাংশের হার কমলেও টাকার হিসাবে বাড়িভাড়া ভাতা বাড়তে পারে।

চিকিৎসা ভাতাতেও পরিবর্তন আসছে। ৫০ বছর পর্যন্ত বয়সী চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা, ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা, ৬০ থেকে ৭০ বছর বয়সী পেনশনার ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সী পেনশনার ৬ হাজার টাকা পাবেন। বর্তমানে সাধারণ কর্মচারীদের চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা।

নতুন কাঠামোতে সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ফোন ভাতার প্রস্তাব রাখা হয়েছে। ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত মাসে ১৫০ টাকা পাওয়া যাবে। প্রথম থেকে পঞ্চম গ্রেডের জন্য বর্তমানে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত মোবাইল বিল থাকলেও নতুন কাঠামোতে তা ৫০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া যাতায়াত ভাতা ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দুপুরে ইসির বৈঠক

টিসিবির সুবিধা পাওয়া থেকে বাদ পড়ছেন কারা, জানালেন বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একই গ্রেডে ১০ বছর চাকরি করলে উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে। নতুন কাঠামোতে এই সময় কমিয়ে ৮ বছর করার প্রস্তাব রয়েছে। তবে পদোন্নতি ছাড়া দ্বিতীয়বার উচ্চতর গ্রেড পেতে একই গ্রেডে ছয় বছর চাকরির শর্ত আগের মতোই থাকবে। পদোন্নতির সুযোগ নেই এমন ব্লকড পদে চাকরিজীবনে মোট তিনবার উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রাখার প্রস্তাব রয়েছে।

নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়ন হলে সরকারের মোট ব্যয় প্রায় ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা হতে পারে। তিন বছরে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৩৮০ কোটি টাকা। মূল বেতন তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সব ধরনের ভাতা পুরোপুরি কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারিতে।

নতুন পে-স্কেল কার্যকর হলে ২০২৪ সালে চালু হওয়া বিশেষ ১০ শতাংশ প্রণোদনা বাতিল হবে। ফলে নতুন কাঠামোতে মূল বেতন বাড়ার পাশাপাশি বিভিন্ন ভাতা ও ইনক্রিমেন্টের হারেও পরিবর্তন আসবে।

  • নবম পে-স্কেল
  • যেসব পরিবর্তন
এ সম্পর্কিত আরও খবর
নতুন পে স্কেলে ঊর্ধ্বতনদের ইনক্রিমেন্ট কম, কমছে বাড়িভাড়া ভাতার হার
নতুন পে স্কেলে ঊর্ধ্বতনদের ইনক্রিমেন্ট কম, কমছে বাড়িভাড়া ভাতার হার
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে?
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে?
অনুমোদনের পর দুই সপ্তাহ, পে-স্কেলের গেজেট এখনো অধরা
অনুমোদনের পর দুই সপ্তাহ, পে-স্কেলের গেজেট এখনো অধরা
নবম পে স্কেলে নতুন সিদ্ধান্ত, আসছে পরিবর্তন
নবম পে স্কেলে নতুন সিদ্ধান্ত, আসছে পরিবর্তন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X