• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

পে-স্কেলে ৭ বড় চমক

দেশ টিভি ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তবে শুধু বেতন বাড়ানোই নয়, নতুন কাঠামোয় বদলে যাচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতার হিসাব। একই সঙ্গে কমছে উচ্চতর গ্রেড পাওয়ার অপেক্ষার সময়। ফলে নতুন পে স্কেলে একদিকে যেমন বড় বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে উচ্চ গ্রেডের চাকরিজীবীদের ইনক্রিমেন্টের হার কমার মতো পরিবর্তনও আসছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইনক্রিমেন্টে বড় পরিবর্তন

বর্তমান বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীরা গ্রেড নির্বিশেষে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান। তবে নতুন পে স্কেলে এ নিয়মে পরিবর্তন আসছে। ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫ শতাংশ ইনক্রিমেন্ট থাকছে। এরপর হার কমবে। পঞ্চম গ্রেডে ইনক্রিমেন্ট হবে ৪ শতাংশ। চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ গ্রেড যত ওপরে যাবে, বার্ষিক ইনক্রিমেন্টের হার তত কমবে।

সশস্ত্র বাহিনীতেও একই নীতি প্রযোজ্য হবে। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ৫ শতাংশ, মেজরে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেলে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ।

বাড়িভাড়ায় কমছে শতাংশ

বাড়িভাড়া ভাতাতেও পরিবর্তন আসছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় বর্তমানে গ্রেডভেদে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ বাড়িভাড়া দেওয়া হয়। নতুন পে স্কেলে তা কমে ৪০ থেকে ৬০ শতাংশ হবে।

ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন ও সাভারে বর্তমানে ৪০ থেকে ৫৫ শতাংশ বাড়িভাড়া দেওয়া হয়। নতুন কাঠামোয় তা ৩০ থেকে ৫০ শতাংশ হবে। দেশের অন্যান্য এলাকায় বর্তমান ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে বাড়িভাড়া হবে ২৫ থেকে ৪৫ শতাংশ।

তবে বাড়িভাড়ার হার কমলেও মূল বেতন বড় আকারে বাড়ায় অনেকের ক্ষেত্রে টাকার অঙ্কে ভাতা বাড়তে পারে।

চিকিৎসা ভাতায় বড় পরিবর্তন

নতুন পে স্কেলে চিকিৎসা ভাতাও বাড়ছে। ৫০ বছর পর্যন্ত বয়সী চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত বয়সীরা পাবেন ৪ হাজার টাকা।

৬০ থেকে ৭০ বছর বয়সী পেনশনারদের চিকিৎসা ভাতা হবে ৫ হাজার টাকা। আর ৭০ বছরের বেশি বয়সী পেনশনাররা পাবেন ৬ হাজার টাকা।

বর্তমানে সাধারণ কর্মচারীদের চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামোয় তা দ্বিগুণ হচ্ছে।

মোবাইল ভাতাতেও পরিবর্তন

নতুন পে স্কেলে সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ফোন ভাতার ব্যবস্থা থাকছে। ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত মাসে ১৫০ টাকা মোবাইল ফোন ভাতা দেওয়া হবে।

তবে প্রথম থেকে পঞ্চম গ্রেডের জন্য বর্তমানে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত যে মোবাইল বিল রয়েছে, তা কমে ৫০০ টাকা হবে।

এ ছাড়া যাতায়াত ভাতা ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করার কথা রয়েছে।

উচ্চতর গ্রেড পেতে সময় কমছে

নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে। বর্তমানে একই গ্রেডে ১০ বছর চাকরি করলে উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে। নতুন কাঠামোয় সেই সময় কমিয়ে ৮ বছর করার কথা বলা হয়েছে।

অর্থাৎ পদোন্নতি না হলেও একজন কর্মচারী আগের তুলনায় দুই বছর আগে উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন। তবে পদোন্নতি ছাড়া দ্বিতীয়বার উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে আগের মতোই ছয় বছর একই গ্রেডে চাকরি করার শর্ত থাকবে।

যেসব পদে পদোন্নতির সুযোগ নেই, অর্থাৎ ব্লকড পদে চাকরিজীবনে মোট তিনবার উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রাখার কথা বলা হয়েছে।

সরকারের ব্যয় বাড়বে

নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হলে সরকারের মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা। তিন বছরে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৩৮০ কোটি টাকা।

নতুন বেতন কাঠামো একদিনে পুরোপুরি কার্যকর হচ্ছে না। প্রতিবেদন অনুযায়ী, মূল বেতন তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। আর সব ধরনের ভাতা পুরোপুরি কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারিতে।

অর্থাৎ নতুন পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয় নয়, এর সঙ্গে সরকারের ভবিষ্যৎ ব্যয় এবং রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনাও সরাসরি জড়িত।

মূল বেতন বড়ভাবে বাড়ছে

আরও পড়ুন

৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে

হুমায়ুন কবিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিচের গ্রেডে ৫ শতাংশ ইনক্রিমেন্ট থাকছে, কিন্তু উচ্চ গ্রেডে হার কমছে। বাড়িভাড়ার শতাংশ কমছে, তবে বেসিক বেতন বাড়ায় টাকার অঙ্কে ভাতা বাড়তে পারে। চিকিৎসা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতায় বাড়ছে সুবিধা। উচ্চতর গ্রেড পাওয়ার অপেক্ষার সময়ও কমছে। তবে একই সঙ্গে ২০২৪ সালে চালু হওয়া বিশেষ ১০ শতাংশ প্রণোদনা নতুন পে স্কেল কার্যকর হলে বাতিল হবে।

/অ

  • পে-স্কেল
এ সম্পর্কিত আরও খবর
নতুন পে স্কেলে ঊর্ধ্বতনদের ইনক্রিমেন্ট কম, কমছে বাড়িভাড়া ভাতার হার
নতুন পে স্কেলে ঊর্ধ্বতনদের ইনক্রিমেন্ট কম, কমছে বাড়িভাড়া ভাতার হার
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে?
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে?
অনুমোদনের পর দুই সপ্তাহ, পে-স্কেলের গেজেট এখনো অধরা
অনুমোদনের পর দুই সপ্তাহ, পে-স্কেলের গেজেট এখনো অধরা
নবম পে স্কেলে নতুন সিদ্ধান্ত, আসছে পরিবর্তন
নবম পে স্কেলে নতুন সিদ্ধান্ত, আসছে পরিবর্তন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X