দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রিজভীর সহকারী একান্ত সচিব জাহেদুল আলম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক এবং ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি আরও বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় বৈঠকে রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন ও রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারম্যানের একই কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
এমএম/