দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকার পাঁচটি সিএনজি স্টেশন এবং বিসিক শিল্প এলাকার জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। নতুন লাইন চালু হলে শিল্পকারখানা ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ বাড়ার পাশাপাশি আবাসিক গ্রাহকদের সংকটও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে গ্যাস সরবরাহ আগেই স্বাভাবিক করা হতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
যে আই