দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যে উত্তরবঙ্গ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, সেই উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা হয়েছে—এমন অভিযোগ তুলে ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি রাজধানী করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। একইসঙ্গে নির্বাচনে ভোট ডাকাতি প্রতিরোধের আহ্বান জানান জামায়াত আমির।
আর ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দিয়ে সরকার গঠনের সুযোগ পেলে বেকারদের ভাতা নয়, টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানান জামায়াত আমির। এসময়, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় দিয়ে ঢাকার বাইরে প্রচারণা শুরু করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমিরের আগমন ঘিরে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পঞ্চগড় চিনিকল মাঠ। জনসভায় জেলার দুটি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি। একই সঙ্গে সবাইকে আহ্বান জানান দলীয় প্রার্থীদের
এসময়, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।
তিনি বলেন, ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, সেবক হয়ে কাজ করবে। নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে এলে তা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে ১০ দলীয় জোট সমর্থিত পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে দেশ অগ্রগতির পথে যাবে নাকি আবারও পিছিয়ে পড়বে।
পরে জুমার নামাজ শেষে দিনাজপুর শহরের গোর-শহীদ ময়দানে ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। সরকার গঠনের সুযোগ পেলে দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের আশ্বাস দেন তিনি।
দিনাজপুর সফর শেষে বিকাল চারটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেন ডা. শফিকুর রহমান। সেখানে জেলার তিনটি আসনের প্রার্থীদের জন্য ভোট ও সমর্থন চান তিনি।
তিনি জানান, সরকার গঠনের সুযোগ পেলে বেকারদের ভাতা নয়, টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে জোটের লক্ষ্য। এসময়, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
এবি/