দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নৌকায় চড়ে ছেলের নির্বাচনি প্রচারণা চালান সাবেক এমপি হাজি সেলিম। এসময় তার ছেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান সেলিমসহ নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরাতন জেলখানার মোড় থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারা।
এ সময় সোলায়মান সেলিম বলেন, আমার নির্বাচনি এলাকাটি ব্যবসায়িক এলাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আমার বাবা হাজি সেলিম ১৯৯৬ সাল থেকে এই এলাকায় তিনবার নৌকা নিয়ে জয়যুক্ত হয়েছেন। আর এ সুযোগ করে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনশাআল্লাহ আমিও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখব।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। এবারের নির্বাচনে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।
আরএ