দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী-এর স্মৃতিকে ধারণ করে প্রবর্তিত ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ পেলেন প্রখ্যাত কথাসাহিত্যিক রফিকুর রশীদ ও কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান। আগামী ৪ এপ্রিল, রোজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।
বাংলা কথাসাহিত্যে সামগ্রিক অবদান, সৃজনশীলতা ও সমাজমনস্ক সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে এই দুই সাহিত্যিককে পদক প্রদান করা হচ্ছে। তাঁদের সাহিত্যকর্মে সমকালীন সমাজবাস্তবতা, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন রয়েছে । এর আগে দেশের বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্যিক ও শিল্পীগণ এ পদক পেয়েছেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠক-অনুরাগীরা উপস্থিত থাকবেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেওয়া হবে।
উল্লেখ, আব্দুর রউফ চৌধুরী বাংলা কথাসাহিত্যে তাঁর দ্রোহী মনন, সামাজিক দায়বদ্ধতা ও মানবমুক্তির প্রত্যয়ে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছর এ সাহিত্য পদক প্রদান করা হচ্ছে।
জে আই