দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিশুদের জন্য ছড়া ও গল্প লিখে যিনি হাসি, কল্পনা আর সচেতনতার বীজ বুনে চলেছেন সেই ছড়াকার, গল্পকার, প্রকাশক ও সাংবাদিক কাদের বাবুর জন্মদিন আগামীকাল। ২৪ জানুয়ারি তিনি ৪২ বছরে পদার্পন করবেন।
১৯৮৪ সালের এই দিনে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন কাদের বাবু। তার বাবা আবদুল হাকিম এবং মা রাবেয়া বেগম। প্রত্যন্ত গ্রামে জন্ম হলেও শৈশব ও কৈশোর কেটেছে রংপুরের জুম্মাপাড়ায়।
ছোটবেলা থেকেই লেখালেখি ও সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন কাদের বাবু। অল্প বয়সেই শব্দের সঙ্গে গড়ে ওঠে তার গভীর বন্ধুত্ব। মাত্র ১১ বছর বয়সে, ১৯৯৫ সালে দৈনিক যুগের আলো পত্রিকায় লেখালেখির মাধ্যমে তার সাহিত্য যাত্রা শুরু হয়। এরপর থেকে তিনি নিয়মিত লিখে চলেছেন বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায়।
‘ঝিঁঝি পোকা ঝিঁঝি, আপনি কি খুব বিজি?’ কিংবা ‘দেশ বাঁচাতে নদী বাঁচাই’এমন সহজ, ছন্দময় অথচ গভীর বার্তাবহ ছড়ার মাধ্যমে শিশুদের কাছে তিনি হয়ে উঠেছেন এক পরিচিত নাম। তার লেখায় যেমন থাকে শিশুমনের আনন্দ, তেমনি থাকে সমাজ ও প্রকৃতি রক্ষার বার্তা।
সাহিত্যচর্চার পাশাপাশি দেড় যুগেরও বেশি সময় তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাক, সমকাল, অর্থনীতি প্রতিদিন, পাক্ষিক আনন্দ আলোসহ একাধিক পত্রিকায়।
জে আই