• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সাহিত্য ও সংস্কৃতি

জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

দেশ টিভি ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৬, ১১:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ ২২ অক্টোবর। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির কাছে ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর রাতে মৃত্যুবরণ করেন এই কালজয়ী সাহিত্যিক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ট্রাম দুর্ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি আত্মহত্যার চেষ্টা এ নিয়ে গবেষকদের মধ্যে আজও বিতর্ক রয়েছে। জীবনানন্দ দাশের জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে।

বাংলা আধুনিক কবিতার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ ছিলেন নিভৃতচারী ও নিঃসঙ্গ। জীবদ্দশায় তিনি ছিলেন অনেকটাই উপেক্ষিত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাববলয় থেকে বেরিয়ে বাংলা কবিতায় তিনি সৃষ্টি করেছিলেন স্বতন্ত্র এক কাব্যভাষা, নিজস্ব শব্দচয়ন ও বিষণ্নতার অনন্য আবহ। তাঁর কবিতার জটিল বিন্যাস, রূপক ও উপমা সমকালীন অনেক সাহিত্যিকের কাছে সহজবোধ্য ছিল না। তবে সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন আধুনিক বাংলা কবিতার অন্যতম অপরিহার্য নাম।

মৃত্যুর সাত দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর কবিতার মায়াবী জগৎ আজও পাঠককে আকর্ষণ করে। কবি বুদ্ধদেব বসু তাকে আখ্যা দিয়েছিলেন ‘নির্জনতম কবি’ হিসেবে। জীবনানন্দ শুধু প্রকৃতির সৌন্দর্যই তুলে ধরেননি, তাঁর লেখায় ফুটে উঠেছে নাগরিক জীবনের ক্লান্তি, হতাশা, বিষণ্নতা ও মানব অস্তিত্বের জটিল মনস্তত্ত্ব। ধানসিঁড়ি নদী ও বাংলার নিসর্গ তাঁর কবিতায় পেয়েছে স্বতন্ত্র মহিমা, যা পাঠককে বারবার ফিরিয়ে নিয়ে যায় আবহমান গ্রামবাংলার কাছে।

জীবদ্দশায় জীবনানন্দ দাশের সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তবে তার মৃত্যুর পর ট্রাঙ্কভর্তি পাণ্ডুলিপি থেকে বহু অপ্রকাশিত কবিতা, উপন্যাস ও ছোটগল্পের সন্ধান পাওয়া যায়। পরবর্তী সময়ে এসব রচনা প্রকাশিত হয়ে পাঠক ও সাহিত্যবোদ্ধাদের কাছে সমাদৃত হয়।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ঝরা পালক’, ‘ধূসর পাণ্ডুলিপি’, ‘বনলতা সেন’, ‘মহাপৃথিবী’, ‘সাতটি তারার তিমির’ ও ‘রূপসী বাংলা’। এর মধ্যে ‘রূপসী বাংলা’ প্রকাশিত হয় তাঁর মৃত্যুর পর। ‘বনলতা সেন’ বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কবিতা। কবিতার পাশাপাশি ‘মাল্যবান’ ও ‘সুতীর্থ’ উপন্যাস এবং ‘কবিতার কথা’ প্রবন্ধগ্রন্থও বাংলা সাহিত্যে তাঁর স্বতন্ত্র চিন্তার পরিচয় বহন করে।

জীবনানন্দের কবিতায় বাংলার প্রকৃতি, নদী, মাঠ ও গ্রামীণ জীবনের সৌন্দর্যের পাশাপাশি উঠে এসেছে মানুষের অন্তর্লীন নিঃসঙ্গতা এবং আধুনিক নগরজীবনের ক্লান্তি। রবীন্দ্র-পরবর্তী বাংলা কবিতার বিকাশে তাঁর প্রভাব ও অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী আজ

তাকে বলা হয় সংবেদনশীলতার কবি। বৈরী পরিবেশ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের মধ্যেও তিনি সত্য ও সৌন্দর্যের অনুসন্ধান চালিয়ে গেছেন। আজকের যান্ত্রিক ও গতিময় পৃথিবীতেও তাঁর কবিতা পাঠককে নিজের ভেতরের নির্জনতার মুখোমুখি দাঁড় করায় এবং প্রকৃতির সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের অনুপ্রেরণা দেয়।

উল্লেখ্য, জীবনানন্দ দাশের আদি নিবাস বাংলাদেশের বরিশালে। তবে তাঁর পূর্বপুরুষেরা ঢাকার তৎকালীন বিক্রমপুর পরগনার কুমারভোগের গাওপাড়ার বাসিন্দা ছিলেন। গ্রামটি পরে পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। ১৮৮৩ সালের দিকে বিক্রমপুর থেকে বরিশালে চলে আসে দাশ পরিবার।

যে আই

  • মৃত্যুবার্ষিকী
  • জীবনানন্দ দাশ
এ সম্পর্কিত আরও খবর
নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
মেলবোর্নে নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ‘চিরন্তন’ স্মরণানুষ্ঠান
মেলবোর্নে নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ‘চিরন্তন’ স্মরণানুষ্ঠান
বরিশাল জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সংস্কারকাজ ৮০ শতাংশ শেষ
বরিশাল জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সংস্কারকাজ ৮০ শতাংশ শেষ
স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ
স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X