• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

ইফতারের পর মাথাব্যথা? জেনে নিন কারণ ও প্রতিকার

দেশ টিভি ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

রোজা রাখার পর ইফতারের আনন্দের মাঝেই অনেকের মাথাব্যথা হয়। সারাদিন না খেয়ে থাকার পর খাবার মুখে দিতে না দিতেই মাথা যেন ভারী হয়ে ওঠে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এই ব্যথা অনেকের কাছেই পরিচিত একটা ঝামেলা। কখনও কপালে টনটন করে, কখনও মাথার পেছনে চাপ অনুভূত হয়, আবার কারও কারও চোখের ওপর দিয়ে ব্যথা ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “একে বলা হয় ‘ফাস্টিং হেডেক’ বা উপবাসজনিত মাথাব্যথা। এটি সাধারণত মৃদু থেকে মাঝারি ধরনের হয় এবং মূলত কপালে অনুভূত হয়।”

ভালো খবর হল, খাবার খাওয়ার পর সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে এই ব্যথা সেরে যায়। তবে সঠিক কারণ জেনে কিছু সতর্কতা অবলম্বন করলে এটি অনেকাংশে এড়ানো যায়।

ইফতারের পর মাথাব্যথার সবচেয়ে বড় কারণ পানিশূন্যতা। সারাদিন রোজা রাখার পর শরীরে পানির ঘাটতি তৈরি হয়। অনেকে মনে করেন ইফতারে প্রচুর পানি গ্রহণ করলেই হবে। আসলে দিনভর পানির অভাব মাথার রক্তনালী সংকুচিত করে ব্যথা তৈরি করে।

দ্বিতীয় কারণ- ক্যাফিন ছাড়ার ঝামেলা। যারা নিয়মিত চা-কফি পান করেন, তারা রোজার সময় ক্যাফিন না পেলে মাথাব্যথায় ভুগতে পারেন। সাধারণত শেষবার ক্যাফিন নেওয়ার ১৮ ঘণ্টা পর এই ব্যথা শুরু হয়।

তৃতীয় কারণ রক্তে শর্করার স্বল্পতা। দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে গ্লুকোজ কমে যায়, যা মস্তিষ্কের ব্যথানুবর্তী ‘রিসেপ্টর’গুলোকে উত্তেজিত করে। যাদের আগে থেকে মাইগ্রেইনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে রোজা এই ব্যথাকে আরও তীব্র করে তুলতে পারে।

ইফতারের পর মাথাব্যথার লক্ষণগুলো বোঝা জরুরি। এই ব্যথা সাধারণত মৃদু থেকে মাঝারি হয় এবং কপালে বা মাথার দুপাশে অনুভূত হয়।

মাইগ্রেইনের মতো দপদপ করে না। তবে যাদের মাইগ্রেইন আছে, তাদের ক্ষেত্রে রোজা ট্রিগার হিসেবে কাজ করতে পারে।

ব্যথা যদি খুব তীব্র হয়, ঘাড় শক্ত হয়ে যায়, বমি হয়, বিভ্রান্তি দেখা দেয়, জ্বর হয় বা শরীরের কোনো অংশ অবশ হয়ে যায়— তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

এগুলো সাধারণ ‘ফাস্টিং হেডেক’ নয়, অন্য কোনো জটিলতার লক্ষণ হতে পারে।

“মাথাব্যথা কমানোর সবচেয়ে কার্যকর উপায় পর্যাপ্ত পানি পান। ইফতার থেকে সেহরি পর্যন্ত অল্প অল্প করে পানি পান করতে হবে। একসঙ্গে অনেক পানি গ্রহণ করলে পেট ফুলে যেতে পারে”- পরামর্শ দেন ডা. নয়ন।

ক্যাফিন নিয়ন্ত্রণ করা জরুরি। যারা নিয়মিত চা-কফি পান করেন, তারা রোজার সময় ধীরে ধীরে ক্যাফিনের মাত্রা কমিয়ে আনুন। এতে ‘উইথড্রয়াল হেডেক’ কম হয়।

সেহরিতে সুষম খাবার খেতে হবে। প্রোটিন (ডিম, দই, ডাল), জটিল শর্করা (ওটস, লাল চাল) ও সবজি রাখুন। এগুলো রক্তে শর্করা দীর্ঘক্ষণ স্থিতিশীল রাখে। ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া বা চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

বিশ্রামও খুব জরুরি। রমজানে ঘুমের ছন্দ ঠিক রাখুন। সেহরির পর সকালে যতটা সম্ভব ঘুমান। দুপুরে ২০ থেকে ৩০ মিনিটের ‘পাওয়ার ন্যাপ’ নিতে পারলে ক্লান্তি কমে।

আরও পড়ুন

ইফতারের কতক্ষণ পর চা খাওয়া ভালো?

মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। হালকা ব্যায়াম বা ধ্যান সাহায্য করে। যাদের মাইগ্রেইন আছে, তারা রোজার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিরোধমূলক ওষুধ ব্যবহার করতে পারেন।

রমজানে মাথাব্যথা সাধারণ একটা সমস্যা। তবে সঠিক সতর্কতা অবলম্বন করলে এটি অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়।

জে আই

  • মাথাব্যথা
এ সম্পর্কিত আরও খবর
সব মাথাব্যথাই কী বিপজ্জনক? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ
সব মাথাব্যথাই কী বিপজ্জনক? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।