দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রমজান মাসে চিয়া সিড খাওয়ার সময় নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। পুষ্টিবিদরা মনে করান, সেহরি ও ইফতারের মধ্যে চিয়া সিড খাওয়ার উপকারিতা আলাদা। তবে অধিকাংশ মানুষের জন্য ইফতারের সময় এটি খাওয়া সবচেয়ে সুবিধাজনক।
পুষ্টিবিদের মতে, সেহরিতে চিয়া সিড ভেজানো পানি খাওয়া যেতে পারে। তবে শুধু চিয়া সিড খেলে দেহের প্রয়োজনীয় শক্তি পূরণ করা সম্ভব নয়। চিয়া সিড খানিকটা ক্ষুধা কমাতে সাহায্য করলেও সারা দিনের জন্য পর্যাপ্ত পুষ্টি দেয় না। তাই সেহরিতে চিয়া সিডের সঙ্গে অন্যান্য পুষ্টিকর খাবারও নেওয়া জরুরি। খাবারের অন্তত ১৫-২০ মিনিট আগে ভেজানো চিয়া সিড পান করা উচিত।
ইফতারের সময় চিয়া সিড খাওয়ার সুবিধা বেশি। আধা ঘণ্টা ভিজিয়ে রাখা চিয়া সিড সরাসরি পানীয় হিসেবে খাওয়া যেতে পারে, অথবা সালাদ ও টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি হজমে সহায়ক, রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে। এছাড়া ইফতারের সময় চিয়া সিড খেলে প্রচলিত ভাজাপোড়া খাবারের পরিমাণ কমানোও সহজ হয়।
পুষ্টিবিদরা আরও জানাচ্ছেন, রমজানে পর্যাপ্ত পানি ও শাকসবজি না নিলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। সেই কারণে কিছু মানুষের জন্য সাহ্রিতেও চিয়া সিড ভেজানো পানি গ্রহণ প্রয়োজন হতে পারে। তবে এটি কোনোভাবেই অন্যান্য পুষ্টিকর খাবারের বিকল্প হিসেবে নেওয়া যাবে না।
জে আই