দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইফতার শেষে অনেকেই ধূমপান করে থাকেন, কিন্তু তারা জানেন কি, এতে শরীরের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে? যদিও যে কোনো সময়ই ধূমপান করা শরীরের জন্য ক্ষতিকর। তবে যারা ধূমপানে আসক্ত তাদের জন্য রোজার মাস হতে পারে উপযুক্ত সময় এই আসক্তি বর্জন করার।
ইফতারের পর ধূমপান পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি করতে পারে। ধূমপান পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে গ্যাসট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহ সৃষ্টি করতে পারে। এর পাশাপাশি, ধূমপান ফুসফুসের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা তৈরি করার ঝুঁকি বাড়ায়।
রোজার মাসে সারাদিন রোজা রাখার পর ধূমপান করলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বৃদ্ধি পায়। সুতরাং, রোজার পবিত্রতা রক্ষা এবং সুস্থতার জন্য ধূমপান ত্যাগ করা অত্যন্ত জরুরি। এটি শারীরিক স্বাস্থ্যকে রক্ষা করতে সহায়তা করবে, পাশাপাশি ধর্মীয় উপদেশের প্রতিপালনেও সাহায্য করবে।
এ বিষয়ে জর্ডান ন্যাশনাল অ্যান্টি-স্মোকিং সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ শ্রেইম বলেন, ‘অতিরিক্ত ধূমপান ফুসফুস এবং স্নায়ুতন্ত্রের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি করে।’
এসময় বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যারা ধূমপানে আসক্ত, তাদের রোজার মাসকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত এই অভ্যাস থেকে মুক্তি পেতে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ও কাউন্সিলিং নেওয়ার কথাও বলা হয়েছে।
/অ