দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীরের চুলকানি শুধুমাত্র সাধারণ অ্যালার্জি বা চর্মরোগের লক্ষণ নয়, বরং এটি লিভার, কিডনি এবং রক্তের গুরুতর রোগের সংকেতও হতে পারে। জনপ্রিয় ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান বলেন, দীর্ঘমেয়াদি লিভার সমস্যায় পিত্তরস ও পিত্ত অ্যাসিড রক্তে জমে ত্বকের স্নায়ু উত্তেজিত করে, বিশেষ করে রাতে তীব্র চুলকানি সৃষ্টি হয়।
এছাড়া কিডনি বিকল বা ডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রেও সারা শরীরে চুলকানি হয় যা ঘুমের ব্যাঘাত ঘটায়। রক্তের রোগ যেমন আয়রনের ঘাটতি জনিত রক্তশূন্যতা, পলিসাইথেমিয়া বা রক্তের ক্যানসারের প্রাথমিক সতর্ক সংকেত হিসেবেও চুলকানি দেখা দিতে পারে। তাই এই সাধারণ মনে হওয়া উপসর্গটি লুকানো বড় রোগের ইঙ্গিত হতে পারে, যা সময়মতো চিকিৎসার প্রয়োজন।
এছাড়া ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যার কারণে ত্বক শুষ্ক হয়ে চুলকানি হতে পারে। গর্ভাবস্থায় পিত্তরস জমার কারণে হাত-পায়ের তালুতে চুলকানি কিংবা কৃমি ও পরজীবীর সংক্রমণও এর অন্যতম কারণ।
মনে রাখতে হবে, ত্বকে কোনো দৃশ্যমান র্যাশ বা চিহ্ন ছাড়াই যদি সারা শরীরে চুলকানি হয় এবং এর সাথে ওজন কমা, জন্ডিস বা রক্তশূন্যতার মতো উপসর্গ থাকে, তবে তা কোনো জটিল অভ্যন্তরীণ রোগের ইঙ্গিত দেয়।
তাই চুলকানিকে কেবল সাধারণ চর্মরোগ মনে করে অবহেলা না করে এর মূল কারণ নির্ণয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
জে আই