দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুরু হয়েছে বর্ষাকাল। প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করেছে। কখনও বৃষ্টি, কখনও রোদ। তবে যেকোনো সময় বৃষ্টির কবলে পড়ে যেতে পারেন। এ কারণে এ সময় বের হলে বাড়তি সতর্কতা জরুরি।
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্যান্ডব্যাগের ভেতরে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা খুবই জরুরি। গ্রীষ্মে যেমন ব্যাগে থাকে হাত পাখা, সানস্ক্রিন তেমনি শীতে ময়েশ্চারাইজার। বর্ষা মৌসুমেও হ্যান্ডব্যাগে এমন কিছু রাখা প্রয়োজন যা আপনাকে হঠাৎ বৃষ্টি বা বিড়ম্বনার হাত থেকে বাঁচাবে।
* বর্ষায় বর্সাতি বা রেইনকোটের কদর বেড়ে যায়। হঠাৎ বৃষ্টি থেকে বাঁচতে ব্যাগে রাখতে পারেন রেইনকোট।
* বাহারি হোক বা থ্রি–ফোল্ড, বর্ষায় ব্যাগে একটা ছাতা রাখতে ভুলবেন না।
* বর্ষায় প্রিয় স্মার্টফোনের যত্ন নিতে ভুলবেন না। পানি লেগে যাতে ফোন নষ্ট হয়ে না যায় সেজন্য একটা প্লাস্টিকের কভার রাখুন ব্যাগে।
* বাইরে বের হওয়ার আগে ব্যাগ কভার ও ল্যাপটপ কভার নিতে ভুলবেন না। এগুলোতে পানি লাগলে অনেক দরকারি নথি নষ্ট হতে পারে।
* ছাতা থাকলেও বৃষ্টির পানি গায়ে পড়তে পারে । সেক্ষেত্রে ছোট তোয়ালে, বা ড্রাই টিসু পেপার রাখুন ব্যাগে।
* ব্যাগে হ্যান্ড সানিটাইজার কাছে রাখা খুব জরুরি। বর্ষাতেই নানা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। সেক্ষেত্রে রাস্তাঘাটে খাওয়ার আগে হাতে স্যানিটাইজার লাগাতে ভুলবেন না।
* বর্ষার দিনে ব্যাগে পারফিউম রাখা খুব জরুরি। ঘামে, বৃষ্টির পানিতে ভিজে গেলে দুর্গন্ধ এড়াতে এটি খুবই প্রয়োজনীয়।