দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমের মৌসুম। চারিদিকে আম আর আম। এই আম দিয়েই বাড়িতে বানানো হচ্ছে বিভিন্ন পদ। এরমধ্যে পাকা আমের জুস আমরা সব সময় খেয়ে থাকি। পাকা আমের পুডিং, আমসত্ত্ব, পায়েসসহ বিভিন্ন পদ কমবেশি করা হয়। তবে আমের ম্যাংগো মাস্তানি অনেকটাই অপরিচিত নাম। এটি গরমে প্রাণ জুড়াবে। একবার পান করলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। রইলো রেসিপি-
উপকরণ
১. পাকা আম ২ কাপ (টুকরো করে কেটে নেওয়া) ২. চিনি ২ টেবিল চামচ ও ৩. তরল দুধ ১ কাপ।
সবই পরিমাণমতো নিতে হবে।
পদ্ধতি
সব উপকরণ একসঙ্গে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হলে এর সঙ্গে ভ্যানিলা আইসক্রিম বড় ডালের চামচের এক চা চামচ মিশিয়ে নিন। এরপর আবারও ব্লেন্ড করে নিতে হবে।
এবার সার্ভিং গ্লাসে আম কুচি দিয়ে তার ওপর আইসক্রিম দিয়ে উপরে ব্লেন্ড করা আম ঢেলে দিন। তার ওপর পেস্তা বাদাম কুচি, চেরি কুচি ও আম কুচি দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ম্যাংগো মাস্তানি।