দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্পর্ক গড়ে তোলার প্রথম শর্ত পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাস। সঙ্গীকে তার যোগ্য সম্মান প্রদান করা। এক্ষেত্রে পরস্পরের প্রতি প্রত্যাশাও থাকে অনেক বেশি। একে অপরের প্রতি সমান টান থাকলে সেই সম্পর্ক হয়ে ওঠে সুন্দর ও স্থায়ী। তবে সব সম্পর্ক এক রকম হয় না। আমরা এমন অনেক সম্পর্ক দেখেছি, যাদের সব ঠিকঠাক থাকার পরেও বিচ্ছেদ হয়ে গেছে।
সম্পর্কে নানা কারণে চিড় ধরতে পারে। আবার অনেক সময় দুজনের মধ্যে একজন সম্পর্ক থেকে বের হয়ে আসতে চান। আর সেটা যখন সামনে চলে আসে তখন অপরজন হতাশ হয়ে যান। তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখলে সঙ্গী কিছু বলার আগে আপনি নিজেই বুঝতে পারবেন সে সম্পর্ক থেকে বের হতে চাইছে। যেমন- ভালোবাসার মানুষটির নানা আচার-ব্যবহার ও কাজকর্ম দেখেই বুঝে নিতে পারেন, আপনার সঙ্গে সে আর সম্পর্ক রাখতে চান কিনা।
মার্কিন ওয়েবসাইট ম্যারিজডটকমের প্রতিবেদনে মনোবিজ্ঞানীরা এ বিষয়ে কথা বলেছেন। চলুন সেসব জেনে নেওয়া যাক:
আগে আপনার সঙ্গী ঝগড়া থেকে দূরে থাকতেন, কিন্তু হঠাৎ করেই আপনার সব কাজেই ভুল খোঁজার চেষ্টা করেন? কথায়-কাজে অধৈর্য ভাব লক্ষ্য করা যায়। আপনি মানিয়ে নিতে চাইলেও সঙ্গী ঝগড়া থামাচ্ছে না। এমনকি প্রতিদিন ঝগড়া হচ্ছে। এমন হতে থাকলে বুঝবেন আপনাদের সম্পর্কটি ভেঙে ফেলতে চান।
বর্তমান সময়ে প্রত্যেকেই অনেক বেশি ব্যস্ত। সঙ্গীর ব্যস্ততা যদি হঠাৎ করেই অনেক বেশি বেড়ে যায়, আপনার সঙ্গে দেখা বা সময় দেওয়া কমিয়ে দেন তখন বুঝতে হবে আপনার সঙ্গ তার ভালো লাগছে না।
ব্রেকআপ করতে চাইলে সব সঙ্গীই যে কাজটি করেন, সেটি হচ্ছে অন্যকে দোষারোপ করা। বিভিন্ন কারণে সঙ্গী দোষারোপ করে এমনকি কোনো দোষ না থাকলেও। এ ধরনের আচরণ যদি হঠাৎ করেই আপনার সঙ্গী বেশি করতে বা বলতে শুরু করেন তাহলে বুঝবেন ব্রেকআপ করতে চাইছেন তিনি।
সঙ্গীর ফোনের প্রতি বেশি মনোযোগ ভাবনার কারণ হতে পারে। এমনকি দুজন একসঙ্গে ঘুরতে বের হওয়ার পরও যদি সঙ্গী ফোন নিয়ে ব্যস্ত থাকেন তাহলে বুঝতে হবে আপনার প্রতি তার ভালোলাগা হয়তো আগের চেয়ে কমে গেছে। কিন্তু, একবার মোবাইলে দেখলেই সন্দেহ করে বসবেন না। আগে বুঝতে চেষ্টা করুন আসলে কি হচ্ছে। যদি একই অবস্থা দেখেন বারবার তাহলে বুঝবেন তিনি আর আপনার সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নন।
বিশেষজ্ঞরা বলছেন ব্রেকআপের আগে অনেকেই মনের কথা বলা কমিয়ে দেন। যে মানুষটা আগে আপনাকে তার সব কথা জানাতো সে যখন বিভিন্ন বিষয় আড়াল করবে তখন একটু ভাবুন। এমন হলে তখন বুঝতে হবে তিনি আপনার কাছ থেকে দূরে চলে যেতে চায়। তার সঙ্গে আলোচনা করেও যদি এ সমস্যার সমাধান না হয় তাহলে বুঝে নিতে হবে আপনার সঙ্গী ব্রেকআপে আগ্রহী।
এস