• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

পেটের মেদ কমাবে যেসব শাকসবজি

লাইফস্টাইল ডেস্ক
  ০২ জুলাই ২০২৪, ১৬:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে বিপত্তি। আর এটি খুবই বিব্রতকর লাগে। শুধু তাই নয়, হৃদরোগ থেকে শুরু করে ডায়াবেটিস পর্যন্ত হতে পারে পেটের অতিরিক্ত মেদের কারণে। আর এই মেদ কমাতে গিয়ে কম কসরত করতে হয়না। অনেকে ব্যায়াম ও ডায়েট করেন। তবে আমরা অনেকেই জানি না এমন কয়েকটি শাকসবজি আছে যেগুলো পেটের মেদ কমাতে সহায়তা করে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী কয়েকটি শাকসবজি নিয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা। যা নিয়মিত খেলে পেটের মেদ ঝড়ে যাবে। তাহলে চলুন সেসব শাকসবজির নাম জেনে নেওয়া যাক:

গাজর

গাজরে ক্যালরির পরিমাণ কম, আঁশের পরিমাণ বেশি। এতে আছে প্রচুর ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। গবেষণা থেকে জানা যায়, গাজর বেশি খেলে পেট ভরা থাকে এবং ক্যালরি গ্রহণের পরিমাণ কমে।

শসা

শসা শরীর ও ত্বক সতেজকারক সবজি। এটি শরীরে পানির পরিমাণ বাড়ায়। পানির পরিমাণ বেশি থাকায় ওজন কমানোর ক্ষেত্রে শসা বেশ উপকারী। শসায় ক্যালরির পরিমাণ কম। এটি আপনার শরীর থেকে অনেক দূষিত উপাদান বের করে দিতে সক্ষম। শসার মতো পানিসমৃদ্ধ খাবার খাওয়া ওজন কমাতে সহায়ক।

পালংশাক

পুষ্টি উপাদানে ভরপুর পালংশাক। পেটের মেদ কমাতে প্রতিদিনের খাবারে পালংশাক খেলে উপকার পাওয়া যায়। পালংশাক খেলে পেট বেশি সময় ধরে ভরা থাকে। ‘অ্যাপেটাইট’ নামের একটি জার্নালের গবেষণা অনুযায়ী, পালংশাকে থাকা থাইলাকয়েড নামের উপাদান ক্ষুধা ও খাওয়ার ইচ্ছা ৯৫ শতাংশ কমিয়ে দেয়। এই শাক রান্না করে ভাত দিয়ে খাওয়ার পাশাপাশি সালাদ, স্মুদি ইত্যাদি বানিয়েও খাওয়া যায়। পালংশাকের ম্যাগনেশিয়াম রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সহায়তা করে।

ব্রকলি

ব্রকলি প্রচুর আঁশসমৃদ্ধ। এতে বিদ্যমান উপাদানসমূহ বাড়তি চর্বি ঝরাতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, ব্রকলি খেলে পেটের নিচে জমা ভিসেরাল ফ্যাট কমে যায়। ব্রকলি ভেজে, সালাদ, স্যুপ ইত্যাদিতে খেলে সুফল মেলে।

ফুলকপি

ওজন কমাতে সহায়ক সবজি ফুলকপি। এতে ক্যালরি কম, আঁশ বেশি, তাই ফুলকপি খেলে দ্রুত পেট ভরে যায়। ফুলকপিতে আছে ইনডোলের মতো বেশ কয়েকটি যৌগ। এসব যৌগ হরমোন নিয়ন্ত্রণ করে এবং পেটের মেদ কমায়।

লাউ

লাউয়ে ক্যালরির পরিমাণ কম, পানির পরিমাণ বেশি। এ কারণে লাউ ওজন নিয়ন্ত্রণে আদর্শ খাবার। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স’-এর গবেষণায় দেখা গেছে, লাউয়ে থাকা উচ্চমাত্রার পানি ও আঁশজাতীয় পদার্থ দ্রুত পেট ভরিয়ে ফেলে এবং ক্যালরি গ্রহণের ইচ্ছা কমিয়ে দেয়।

আরও পড়ুন

পাকা আমের ম্যুজ তৈরির সহজ রেসিপি

যেসব খাবার শিশুর স্মৃতিশক্তি বাড়ায়

করলা

তেতো স্বাদের কারণে করলা সবার পছন্দ না-ও হতে পারে। কিন্তু এই সবজির উপকারিতাগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। করলায় বিদ্যমান যৌগগুলো ইনসুলিন নিয়ন্ত্রণে সহায়তা করে। করলা খেলে রক্তের শর্করা থাকে নিয়ন্ত্রণে এবং পেটের মেদ কমে। রান্না করে খাওয়ার পাশাপাশি পেটের মেদ কমাতে করলার জুসও খাওয়া যেতে পারে।

এস

  • পেটের মেদ কমাবে শাকসবজি
  • গাজর
  • শসা
  • পালংশাক
  • ব্রকলি
  • ফুলকপি
  • লাউ
  • করলা
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
শাহজালালে প্রবাসী ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
শাহজালালে প্রবাসী ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন
বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন
পটুয়াখালীতে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার
পটুয়াখালীতে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার
বাংলাদেশের সহকারী কোচ হলেন সালাউদ্দিন
বাংলাদেশের সহকারী কোচ হলেন সালাউদ্দিন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।