• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

প্রথম ডেটে যে ১০ প্রশ্ন করতে মানা

লাইফস্টাইল ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৪, ১৯:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথম ডেটে যাওয়ার দিনটা অনেকের কাছে যেমন উত্তেজনার, আবার বেশ খানিকটা চিন্তার বিষয়ও। কারণ, প্রথম ডেটে আনন্দ আর উত্তেজনার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি থাকে, সেটা হলো স্নায়ুচাপ। ডেটের এই নার্ভাসনেসটুকু যে কতোটা সুন্দর তাতে কোনো সন্দেহ নেই। তবে এর একটা বিপদের দিকও রয়েছে। সেটা হলো, ‘কী বলব, কী বলব না’ এসবের ফাঁদে পা দিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রথম দেখাতেই যদি সঙ্গীকে উল্টাপাল্টা প্রশ্ন করে বিরক্ত করে ফেলেন, তবে কে জানে, হয়তো সেটিই হয়ে যেতে পারে আপনার শেষ ডেট। তাই সাধারণভাবে যাবেন। খুব বেশি আশা রাখবেন না। আর এমন কিছু প্রশ্ন আছে যেগুলো প্রথম দেখাতে ভুলেও করবেন না। চলুন সেগুলো কী কী জেনে নেওয়া যাক:

১. তোমার আগের সম্পর্ক ভেঙেছিল কেন?

এই প্রশ্ন কখনোই করা উচিত নয়। কারণ, আপনি প্রেম করতে এসেছেন, গোয়েন্দা হয়ে আসামির জবানবন্দি নিতে আসেননি। এমন প্রশ্ন আপনার সম্বন্ধে যেমন নেতিবাচক ধারণা দেবে, তেমনি নষ্ট করে ফেলবে প্রথম দিনের বিশেষ মুহূর্তটাও।

২. তুমি এখনো সিঙ্গেল কেন?

ফ্লার্ট করার জন্য হলেও এমন প্রশ্ন করা উচিত নয়। এটা অপর পাশের মানুষটাকে কষ্ট দিতে পারে। মনে রাখতে হবে, দীর্ঘদিন সিঙ্গেল থাকার মধ্যে কোনো সমস্যা নেই। সবার জীবনের লক্ষ্য প্রেম করা নয়।

৩. তোমার আসল জন্মস্থান কোথায়?

এলাকা নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক ধারণা প্রচলিত। বরিশাল, নোয়াখালী বা উত্তরবঙ্গ নিয়ে চালু আছে নিম্নরুচির সব জোকসও। কাজেই এলাকা নিয়ে প্রশ্ন করলে আপনার সঙ্গীর মনে হতে পারে, আপনার ভেতর হয়তো এলাকা দেখে মানুষ বিচার করার মানসিকতা আছে।

৪. এখন পর্যন্ত কয়টা প্রেম করেছ?

অতীত নিয়ে বোঝাপড়া থাকতেই পারে। কৌতূহলও থাকতে পারে। তাই বলে প্রথম দেখার দিনই এমন প্রশ্ন আপনার সঙ্গীকে অস্বস্তিতে ফেলবে।

৫. মাসিক আয় কত?

ক্যারিয়ার বা ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন অবশ্যই করতে পারেন। কিন্তু প্রথম দিনেই যদি সরাসরি টাকার অঙ্ক জানতে চান, তবে সেটা ভালোভাবে নেওয়ার কোনো কারণ নেই।

৬. এই সম্পর্কের ভবিষ্যৎ কী?

প্রশ্নটা খুবই যুক্তিযুক্ত। কিন্তু প্রথম দিনের জন্য খুবই বেমানান। তাই প্রশ্নটা সঠিক সময়ের জন্য তুলে রাখুন।

৭. তোমার জীবনের সবচেয়ে লজ্জার মুহূর্ত কী?

মজার ছলেও এমন প্রশ্ন করা উচিত নয়। বরং তার জীবনের ভালো মুহূর্তগুলোর কথা জানতে চান।

৮. তুমি কয়টা বাচ্চা চাও?

এই প্রশ্নও ঘোড়ার আগেই গাড়ি জুড়ে দেওয়ার মতো ব্যাপার। আগে সম্পর্কটা মজবুত করুন, সম্পর্কই যদি না চলে, আগেই তার সঙ্গে পরিবার পরিকল্পনা করে লাভ আছে? ধাপে ধাপে এগোন।

৯. ‘আমাকে তোমার কেমন লেগেছে?’

প্রশ্নটাকে যথেষ্ট নিরীহ মনে হলেও এমন প্রশ্ন আপনার আত্মবিশ্বাসহীনতার প্রমাণ দেবে। কাজেই নিজের ব্যাপারে প্রশ্ন করার সময় সাবধান হোন।

১০. তোমার এই সুন্দর বন্ধুটার নাম কী?

সাধারণত কোনো গ্রুপ ছবি দেখার সময় মনের অজান্তেই আমরা এই ভুল প্রশ্ন করে ফেলি। প্রথম ডেটে কোনোভাবেই অন্য কারও প্রতি আপনার আগ্রহ, আকর্ষণ দেখাবেন না। আপনি হয়তো সাদামনেই জিজ্ঞেস করেছেন, তবে এটা আপনার মানসিকতা সম্বন্ধে ভুল বার্তা দিতে পারে।

ইংরেজিতে একটা কথা আছে, ‘ফার্স্ট ইমপ্রেসন ইজ দ্য লাস্ট ইমপ্রেসন’। ফলে প্রথম ডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উল্টাপাল্টা প্রশ্ন করে মুহূর্তটা নষ্ট করে ফেললে সেটা ঠিক করার সুযোগ খুব কম মানুষই পায়।

এস

  • প্রথম ডেট
  • উল্টাপাল্টা প্রশ্ন
  • আনন্দ
  • উত্তেজনা
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
তারেক রহমান খালাস পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল
তারেক রহমান খালাস পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল
তারেক রহমানের খালাসে পিরোজপুরে আনন্দ মিছিল
তারেক রহমানের খালাসে পিরোজপুরে আনন্দ মিছিল
সালথার মাঝারদিয়ায় বিএনপির আনন্দ মিছিল
সালথার মাঝারদিয়ায় বিএনপির আনন্দ মিছিল
বাবরের খালাসের সংবাদে মদনে আনন্দ মিছিল
বাবরের খালাসের সংবাদে মদনে আনন্দ মিছিল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।