দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এখন শীতকাল। এসময় প্রকৃতি যেন অলস হয়ে যায়। সূর্যের দেখা মেলে না সহজে। ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে চারপাশ। আর প্রকৃতির এই আলস্যভাব মানুষের ওপরও প্রভাব ফেলে। অন্যান্য কাজের সঙ্গে গোসল আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ। ব্যক্তিগত পরিচ্ছন্নতা তথা শরীর সুস্থ রাখার ব্যাপারে গোসলের কোনো বিকল্প নেই। বয়স ও আবহাওয়াভেদে এর গ্রহণযোগ্যতা একেক রকম। তবে শীত আসতেই অনেকে গোসল করা কমিয়ে দেন। অনেকে সপ্তাহে দুই/তিন দিন করেন। আবার কেউ কেউ মানুষের কটু কথা শুনেও মাসের মধ্যে দুএক দিন গোসল করে থাকেন।
শীত বলুন আর গ্রীষ্ম, সব ঋতুতেই নিজের যত্ন নেওয়া জরুরি। তাই নিয়মিত গোসল করতে হবে। তবে, এক্ষেত্রে অনেকে কিছু ভুল করে থাকেন। যার ফলে নানা ধরণের রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ভয় থাকে। কিছু বিষয় খেয়াল রাখলে এসব সমস্যা থেকে বাঁচা যায়। চলুন জেনে নেওয়া যাক শীতে গোসলে যেসব ভুল করা যাবে না।
সকাল ১০টার আগে গোসল নয়
বিভিন্ন ব্যস্ততা ও দৌড়ঝাঁপের মধ্য দিয়ে যায় কর্মজীবীদের পুরো দিন। তারা চাইলেই দিনের যেকোনো সময় গোসল করতে পারেন না। ব্যস্ততার কারণে সকালেই সেরে ফেলতে হয় গোসল।
কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, শীতে সকাল ১০টার আগে গোসল করা উচিত নয়। তবে বেশিরভাগ সময় তেমন সুযোগ হয় না বলে সকালেই গোসল করতে হয়। তাই আপনি কিছু বিষয় খেয়াল রাখতে পারেন। গোসল শেষে শরীর ভালোভাবে মুছে নেবেন। চুল শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে।
হালকা গরম পানিতে গোসল করুন
বাইরে প্রচুর শীত পড়েছে। এসময় ঠান্ডা পানিতে গোসল না করাই ভালো। এতে অসুস্থ হওয়ার ভয় আছে। তাই শীতে ঠান্ডার পরিবর্তে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন। খেয়াল রাখতে হবে পানি যেন বেশি গরম না হয়। এটি চুল ও ত্বকের জন্য ক্ষতিকর।
শীতে শিশুর গোসল
শিশুকে নানা ধরনের সংক্রমণ থেকে বাঁচাতে নিয়মিত গোসল করাতে হবে। এতে শরীরের রোগ জীবাণু জমতে পারে না। কিন্তু, অনেকে আছেন শীতে শিশুকে নিয়মিত গোসল করান না। এটা মোটেও ঠিক নয়। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গরম কাপড়, মোজা ও টুপি পরিয়ে রাখতে হবে। এতে ঠান্ডা লেগে অসুস্থ হওয়ার ভয় কম থাকে।
এস