দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীত এলেই বিয়ের ধুম পরে যায়। ফলে নারীদের প্রধান কাজ হয়ে ওঠে তাদের পোশাক,সাজসজ্জা কেমন হবে তা ঠিক করা। বিশেষ করে পোশাক নিয়ে নারীরা একটু বেশি সৌখিন। নানান পোশাকের মধ্যে তারা বেনারসিকে প্রাধান্য দিয়ে থাকেন।
যুগ যুগ ধরে বাঙালির ঐতিহ্যে প্রথম সারিতে রয়েছে এটি। তবে এই শাড়ি ভালো রাখতে বিশেষ যত্ন নিতে হয় তা অনেকেই জানেন না। চলুন জেনে নিই কীভাবে বেনারসি শাড়ির যত্ন নিতে হবে-
ধোয়ার নিয়ম
সাবান পানিতে ডুবিয়ে কখনো বেনারসি ধোয়া যাবে না। এটি ড্রাই ওয়াশ করতে হবে। এজন্য লন্ড্রিতে পরিষ্কার করা নিরাপদ।
দাগ তোলা
কখনো বেনারসি শাড়িতে দাগ লেগে গেলে অন্য কাপড়ের মতো তা পানি দিয়ে ঘষে ধোবেন না। অন্য কাপড়ের তুলনায় এর ধরণ কিছুটা আলাদা। তাই খুব সাবধানতার সাথে দাগ তুলতে হবে।
প্রথমেই পেট্রোলিয়াম জেলি দাগের ওপর লাগিয়ে নিন। তারপর এরসাথে নেইল পালিশ রিমুভার দিয়ে হালকা হাতে টিস্যু দিয়ে মুছে ফেলুন।
এছাড়া আপনি চাইলে বেকিং সোডার সাহায্যেও দাগ তুলতে পারবেন। এর জন্য সামান্য সোডা নিয়ে দাগের ওপর ছিটিয়ে নিন। এরপর একটি টুথ ব্রাশ দিয়ে হালকাভাবে ঘষে সামান্য পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ধোয়ার পরে এটি ঘরে ফ্যানের বাতাসে শুকাতে দিন। বেনারসি শাড়ি কখনো রোদে দেওয়া যাবে না। এতে শাড়ির রঙ নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে।
ইস্ত্রি করার পদ্ধতি
বেনারসি শাড়ি ইস্ত্রির প্রয়োজন হলে লন্ড্রিতে বা নিজেও বাসায় করতে পারেন। তবে সতর্কতার সাথে করতে হবে। এটি ইস্ত্রি করার সময় তাপ কমিয়ে নিতে হবে। নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বেনারসি ইস্ত্রি করার সময় ওপরে পেপার বা পাতলা কাপড় দিয়ে নিলে ভালো হয়।
আলমারিতে সংরক্ষণ পদ্ধতি
বেনারসি শাড়ি সাবধানতার সাথে আলমারিতে রাখতে হবে। এটি অন্য শাড়ির মতো যেকোনো জায়গায় রাখা যাবে না। এমনকি হ্যাঙ্গারে ঝুলিয়েও রাখা যাবে না।
বেনারসি ভারি হওয়ার কারণে ঝুলিয়ে রাখলে ভাঁজ পড়ে কুঁচকে যাওয়ার সম্ভাবনা আছে। এটি একটু সতর্কভাবে কোনো সুতি কাপড় বা কাগজে পেঁচিয়ে তারপর আলমারিতে রাখতে হবে। নাহলে অন্য কাপড়ের সাথে ঘষা লাগার ফলে সুতা ওঠে নষ্ট হয়ে যেতে পারে।
এস/ডিপি/