দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভালোবাসার মানুষটির সঙ্গে সম্পর্ক আরও মধুর করতে কে না চাই আমরা! কিন্তু মাঝে মাঝে না চাইতেও ছন্দপতন হয়। দেখা দেয় জটিলতা। এতে করে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে কিছু বিষয় খেয়াল রাখলে সম্পর্কের ক্ষেত্রে এসব কখনও বাধা হয়ে দাঁড়াবে না।
সম্মান:
যেকোনো সম্পর্ক হোক না কেন, সেখানে সম্মান থাকা জরুরি। একে অপরের মতামতকে গুরুত্ব দিতে হবে। হতে পারে তার মতের সাথে আপনি একমত নন, তবুও সঙ্গীর মতামতকে সম্মান দিন। এতে সম্পর্ক সুন্দর হয়ে উঠবে।
যোগাযোগ:
যেকোনো সম্পর্কে যোগাযোগ ঠিক রাখা গুরুত্বপূর্ণ। এটি একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখতে সাহায্য করে। এর মাধ্যমে নিজেদের সব বিষয়ে বোঝাপড়া করা সহজ হয়ে ওঠে। এছাড়া সহজেই কাছের মানুষের কাছে অনুভূতি প্রকাশ করা যায়।
সময়:
একে অপরের সঙ্গে পর্যাপ্ত সময় কাটান। সম্পর্ক ভালো রাখতে এর প্রয়োজনীয়তা অনেক বেশি। কাজের চাপ বেশি থাকলে অন্তত সপ্তাহে একদিন যেকোনো সময় সঙ্গীকে সময় দিন।
আপস:
সম্পর্ক ঠিক রাখতে আপসের বিকল্প নেই। একে অপরকে ছাড় দেওয়ার অভ্যাস করুন। এতে করে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে।
আনুগত্য:
সম্পর্ক ভালো রাখতে একে অপরের প্রতি অনুগত থাকা আবশ্যক। জীবনে যাই ঘটে যাক না কেন, একসঙ্গে থাকতে হবে। এমন প্রতিশ্রুতি মিষ্টি সম্পর্ক গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ।
এস