• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

কম খরচে ঘর সাজান ৫ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সাজানো-গোছানো ঘর আমরা কে না ভালোবাসি! সারাদিন কাজ শেষে যখন আমরা ঘরে ফিরি, তখন পরিপাটি ঘর মনে অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। সাধারণত, ঘর সাজানো বেশ ব্যয়বহুল। ফার্নিচার থেকে শুরু করে দেয়ালে টাঙানো ছবি—সবকিছু দামি হয়ে থাকে। কিন্তু কম খরচেও ঘর সাজানো যায়। সেজন্য অবলম্বন করা যেতে পরে কিছু কৌশল। চলুন তাহলে সেগুলো জেনে নেওয়া যাক:

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১. আসবাবের স্থান পরিবর্তন

ঘরের সাজে পরিবর্তন নিয়ে আসার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী পদ্ধতি হলো আসবাবপত্রের অবস্থান পরিবর্তন করা। এতে কোনো অর্থের খরচ হয় না। ঘরে নতুনত্ব আনতে মাঝেমধ্যেই আসবাবপত্রের জায়গা পরিবর্তন করা দরকার। খাটের দিক থেকে শুরু করে সোফা, সাইড টেবিল, শোকেস এবং ঘরের অন্যান্য আসবাবের স্থান পরিবর্তন করুন। তবে প্রয়োজন ছাড়া ঘরে বাড়তি ফার্নিচার না রাখাই ভালো।

২. সবুজের ছোঁয়া

ঘরে সবুজের ছোঁয়া আনুন। বর্তমানে ঘরের ভেতরের সাজসজ্জার জন্য অনেক গাছ পাওয়া যায়। আপনি তেমন কয়েকটি গাছ এনে খাটের পাশে, ওয়্যারড্রবের উপর, টেবিলের উপর অথবা বুকশেলফের উপর রেখে দিতে পারেন। এতে ঘরের পরিবেশে নতুনত্ব আসবে। এজন্য আপনাকে খুব বেশি অর্থ ব্যয় করতে হবে না।

৩. আলোর খেলা

একটি ঘরের সাজে আলোর ভূমিকা অনেক। প্রাকৃতিক আলোর পাশাপাশি কৃত্রিম আলোর সাহায্যে ঘরের সাজের পরিবর্তন আনুন। এর জন্য আপনি রঙ-বেরঙের লাইট ব্যবহার করতে পারেন। হস্তশিল্পের দোকানগুলোতে বেশ কম দামেই বাহারি ধরনের ল্যাম্প ও ঝাড়বাতি পাওয়া যায়। এগুলো ঘরের কোনে, টেবিলের ওপর ও ঘরের ছাদে ঝুলিয়ে সাজিয়ে রাখতে পারেন। এর ফলে ঘরের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যাবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এগুলোর দাম খুব বেশি পরবে না। আপনার পছন্দের পণ্যটি ২০০-১০০০ টাকার মধ্যে কিনে নিতে পারবেন।

৪. দেয়ালের সাজ

দেয়ালের সাজ পুরো ঘরের চেহারা নিমিষেই বদলে দিতে পারে। এর জন্য প্রথমেই আপনি রঙের পরিবর্তন করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী রঙ বাছাই করে দেয়ালকে নতুনরূপে সাজিয়ে নিন। এরপর সুন্দর সুন্দর ফটোফ্রেম, পেইন্টিং, ওয়াল হ্যাংগিং, ওয়ালম্যাট দিয়ে সাজিয়ে ঘরকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। আর এগুলো ১০০-৭০০ টাকার মধ্যেই কিনতে পারবেন।

৫. ফুলের সাজ

ফুল কে না ভালোবাসে! আর সেই পছন্দের ফুল যদি কাজে লাগে ঘরের সৌন্দর্য বাড়াতে তাহলে তো কথাই নেই। যুগ যুগ ধরে নারীরা সুগন্ধি ফুল দিয়ে ঘর সাজিয়ে এসেছেন। এখনও যে তার খুব বেশি পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, ফুল রাখার ধরণে বদল এসেছে। আগে গোলটেবিল নয়ত ড্রেসিং টেবিলের এককোণে ফুলদানি রাখা হতো। আর এখন সেন্টার টেবিল বা কর্নার টেবিলে আধুনিক ডিজাইনের ফ্লাওয়ার ভাসের মধ্যে সাজানো হয় এই ফুল। ঘরের কোণায় বা সিঁড়ির ল্যান্ডিংয়ে আর্টিফিশিয়াল ফুলের ঝাড় টেরাকোটার পটে ভালো মানায়। এতে ঘর দেখতে ভালো লাগে এবং মনও ভালো হয়ে যায়।

এস

  • ঘর সাজানো
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।