দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুডিং হলো সুস্বাদু ও পুষ্টিকর খাবার। কারণ এতে ডিম ও দুধের মিশ্রণ রয়েছে। আর দুটোই পুষ্টিগুণে ভরপুর। অনেকে এগুলো এমনি খেতে পছন্দ করেন না। কিন্তু পুডিং তাদের কাছেও একটি পছন্দের খাবার। অনেক সময় দেখা যায় মায়েরা বাচ্চাদের শরীরে পুষ্টি যোগাতে এই খাবারটি তৈরি করে থাকেন।
চলুন জেনে নিই পুষ্টিগুণে ভরপুর সাগুদানার ক্যারামেল পুডিংয়ের রেসিপি:
উপকরণ:
৩ টি ডিম, ১/৩ কাপ সাগুদানা, ১/৩ কাপ কনডেন্সড মিল্ক, ১/৩ কাপ চিনি, ১ কাপ ফুলক্রিম ঘন দুধ (আগে জ্বাল করে ঠাণ্ডা করে নিতে হবে), ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স, পানি (পরিমাণ মতো)।
ক্যারামেল তৈরি করার জন্য লাগবে ৪ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ পানি
প্রস্তুত প্রণালী:
১। সাগুদানাগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিন।
২। চুলায় একটা প্যান বসিয়ে দিতে হবে।
৩। এবার ৩ কাপ পরিমাণ পানি নিয়ে জ্বাল দিতে হবে।
৪। সাগুদানাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিন।
৫। এবার ছাকনিতে ঢেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিতে হবে সাগুদানাগুলো।
৬। একটি প্যানে চিনি এবং পানি নিয়ে মাঝারি আঁচ দিয়ে চুলায় বসিয়ে দিন। এভাবেই জ্বাল দিতে থাকুন বাদামি রঙ না হওয়া পর্যন্ত।
৭। ক্যারামেল তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই পুডিংয়ের মোল্ডে ঢেলে চারদিকে একটু ঘুরিয়ে দিতে হবে।
৮। এবার ডিমগুলো ভেঙে খোসা ছাড়িয়ে একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিন।
৯। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।
১০। এবার এতে চিনি দিয়ে আবারও ব্লেন্ড করে নিতে হবে।
১১। এবার ঠাণ্ডা করে রাখা দুধ ও ভ্যানিলা এসেন্স মিশ্রণ করে সেদ্ধ সাগুদানাগুলো ভালো করে মিশিয়ে নিন।
১২। মিশ্রণটি পুডিংয়ের মোল্ডে ঢেলে দিন।
১৩। এরপর প্রেশার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে।
১৪। পুডিংয়ের মোল্ডটি কুকারে রাখা স্ট্যান্ডে বসিয়ে দিন।
১৫। চুলায় মিডিয়াম আঁচে জ্বাল দিয়ে এবার কুকারের ঢাকনা বন্ধ করে দিন। ৬/৭টা সিটি বাজলেই চুলা বন্ধ করে দিতে হবে।
১৬। গরম ধোঁয়া বের হয়ে গেলে পুডিংয়ের মোল্ড কুকার থেকে বের করে নিতে হবে।
১৭। কিছুক্ষণ এভাবেই বাইরে রেখে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন।
১৮। কয়েক ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে একটি সার্ভিং ডিশে পুডিংয়ের মোল্ডটি উল্টিয়ে ঢেলে নিন।
১৯। এবার আপনি নিজের পছন্দমতো ডেকোরেশন করে ঠাণ্ডা ঠাণ্ডা মজাদার এই সুস্বাদু সাগুদানার ক্যারামেল পুডিং পরিবেশন করুন।
এস/জেডএ