• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

সম্পর্ক টিকিয়ে রাখতে এই কাজগুলো করুন

লাইফস্টাইল ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৩, ১১:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্পর্কে ভালো-মন্দ থাকবেই। তবে অনেক সময় এতে চাওয়া-পাওয়াটা তুলনামূলক বেড়ে যায়। আর তখন চাহিদা মতো সব না মিললে আনন্দময় মধুর সম্পর্কগুলোতেও জটিলতা দেখা দেয়। এতে সম্পর্ক হয়ে ওঠে তিক্ত। তবে সম্পর্কের সেই মিষ্টি স্বাদ ফিরিয়ে আনতে হলে দুই পক্ষের মিলিত চেষ্টার প্রয়োজন। এ জন্য সবার আগে দরকার একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করা। সম্পর্কটাকে সুন্দর করার মানসিকতা থাকা। তার জন্য পরস্পরকে বোঝার চেষ্টা করতে হবে। যতটা সম্ভব নিজেদের মধ্যে কথা বলে সম্পর্কের জটিলতা দূর করতে হবে। চলুন জেনে নিই সম্পর্ক সুন্দর করার জন্য আর কী কী করা যায়:

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১. সম্পর্ক সুন্দর রাখতে নিজেকে সততার সঙ্গে প্রকাশ করুন। এতে আপনার বিপরীতে থাকা মানুষটা সম্পর্কের জায়গায় নিজেকে নিরাপদ মনে করবে।

২. আপনার সঙ্গী যখন কথা বলেন, তখন তার কথা মন দিয়ে শুনুন। অনেক সময় দেখা যায়, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা হচ্ছে কিন্তু আপনার মনোযোগ অন্য দিকে। আর এতে সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। আবার অনেক সময় আমরা বিপরীত মানুষটির কথা না বুঝেই উল্টা-পাল্টা মন্তব্য করে বসি। আর এতেই ভুল বোঝাবুঝি তৈরি হয়। তাই সম্পর্ক ঠিক রাখতে হলে আপনি কোনো কিছু না বুঝলে সঙ্গীর সঙ্গে আলোচনা করে তা বোঝার চেষ্টা করুন।

৩. সম্পর্ক সুন্দর রাখতে আপনার সঙ্গীর অনুভূতিগুলোকে গুরুত্ব দিন। এমন অনেকেই আছেন, যারা সঙ্গীর আবেগ অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেন না। হয়তো সেগুলো আপনার পছন্দ নয় বা মতের সঙ্গে নাও মিলতে পারে। তবুও নিজেকে তার অবস্থানে নিয়ে কল্পনা করুন। ঠিক একই পরিস্থিতির স্বীকার হলে আপনার অনুভূতি কেমন হতো। দুজন মানুষের সব মতামত মিলবে না, সেটাই স্বাভাবিক। তাই সম্পর্ক ঠিক রাখতে এমন ক্ষেত্রে একে অপরের মতামত মেনে নেওয়ার চেষ্টা করুন।

৪. ক্ষমা চাইতে শিখুন। যদি কখনও ভুল করে ফেলেন তাহলে আন্তরিকতার সাথে সঙ্গীর কাছে ক্ষমা চান। এতে আপনি ছোট হয়ে যাবেন না। ঠিক একইভাবে অপরজন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলে তাকে মাফ করে দিন। একই বিষয় নিয়ে বার বার ঝামেলা করলে ও মনের মধ্যে রাগ পুষে রাখলে, সম্পর্কের অবনতি ছাড়া আর কিছুই হবে না।

৫. সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে নিজের ভুলগুলো স্বীকার করুন। আর সময় নিয়ে চিন্তাভাবনা করে দেখুন কী কী পরিবর্তন করতে হবে! এ ছাড়া যে বিষয়গুলো আপনি ছাড়তে পারবেন বা পারবেন না, সেগুলো বাদ দেওয়ার মতো মানসিকতা তৈরি করুন।

৬. সময় কাটান একে অপরের সঙ্গে। দুজন মিলে এমন কিছু করুন যেন সুন্দর অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আনন্দময় স্মৃতি সঞ্চয় করতে পারেন।

৭. ধৈর্য ধরুন। সম্পর্কে ফাটল ধরলে দ্রুতই তা ঠিক হবে না। সঙ্গীকে সময় ও সুযোগ দিন সবটা বুঝে ওঠার। তাড়াহুড়া না করে ধৈর্য সহকারে নিয়মিত ধীরে ধীরে চেষ্টা করলে সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

৮. সম্পর্কে অধিকার দেওয়া-নেওয়া নিয়ে ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে। তাই একে অপরের কাছে, কার কী প্রত্যাশা আছে—সে বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করে নিতে পারেন। এতে আর যাই হোক ভুল বোঝাবুঝি কম হবে।

এস

  • প্রেম
  • ভালোবাসা
এ সম্পর্কিত আরও খবর
কর্মীদের মারামারিকে ‘ভালোবাসার বাড়াবাড়ি’ বললেন ফেরদৌস
কর্মীদের মারামারিকে ‘ভালোবাসার বাড়াবাড়ি’ বললেন ফেরদৌস
প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদি আরবে যুবকের আত্মহত্যা
প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদি আরবে যুবকের আত্মহত্যা
প্রেম নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা কুণ্ডু
প্রেম নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা কুণ্ডু
প্রেমিকার বিয়েতে বাধা, প্রেমিককে ৬ মাসের কারাদণ্ড
প্রেমিকার বিয়েতে বাধা, প্রেমিককে ৬ মাসের কারাদণ্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।