দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পৃথিবীর প্রতিটি মানুষের চিন্তা ভাবনায় রয়েছে ভিন্নতা। তাই তাদের কাজকর্মেও পার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক। ঠিক তেমনই কেউ কেউ তাদের কাজে খুব মনযোগী হয়ে থাকে আবার কেউ উদাসীন। আর এই উদাসীনতা যেকোনো বিষয়ে হতে পারে। সেটা হতে পারে কর্মজীবন, শিক্ষাজীবন অথবা ব্যক্তিজীবন নিয়ে। ঠিক তেমনই একটি গল্প নিয়ে আজকের এই প্রতিবেদন। চলুন জেনে নিই সেই উদাসীনতার গল্প:
তিন বছরের প্রেম তাদের। আকাশ চৌধুরী যখন বিশ্ববিদ্যালয়ে পড়েন, তখন নীলিমার সঙ্গে তার পরিচয়। আকাশ এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নীলিমার এখনও পড়ালেখা শেষ হয়নি। চতুর্থ বর্ষে পড়েন তিনি।
নীলিমার বাবা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি তার ছোটবেলার এক বন্ধুকে কথা দিয়েছিলেন, নীলিমাকে তার ছেলের সঙ্গে বিয়ে দেবেন। কিন্তু নীলিমা খুব করে চান আকাশকে বিয়ে করতে। আকাশও নীলিমাকে ভালোবাসেন। তবে, সবার সম্মতি ছাড়া তিনি এ বিয়ে চান না।
একমাত্র মেয়েকে বাবা সোজা-সাপটা বলে দিয়েছেন, তার বন্ধুর ছেলের সঙ্গেই বিয়ে করতে হবে। নীলিমার সঙ্গে পরামর্শ ছাড়াই বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেন বাবা। এ কথা শুনে নীলিমা অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এ কথা শুনে আকাশ চৌধুরী যেন উদাসীন, নির্লিপ্ত।
আকাশের ভাবনা, বিয়ে কেবল দুটি মানুষের বন্ধন নয়। এতে পুরো পরিবারের সম্পর্কের বিষয়ে জড়িত। ফলে, কোনো এক পক্ষের অমত থাকার পরেও বিয়ের চিন্তা থাকা ঠিক হবে না। এছাড়া ধর্মীয় মতে, কার সঙ্গে কার বিয়ে হবে তা নির্ধারণ করে রেখেছেন সৃষ্টিকর্তা নিজে। ফলে এ ব্যাপারে আর না ভেবে উদাস দৃষ্টিতে নীলিমার একটি ছবিতে তাকিয়ে ছিলেন আকাশ।
শুধু আকাশ নয়, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের কোনো কিছুতেই তেমন কিছু যায় আসে না। দুনিয়ার সাধারণ ও অসাধারণ কোনো বিষয়ের প্রতি তাদের উদাসীনতার শেষ নেই। এদের মতো মানুষরা জীবনের বড় সাফল্যে যেমন খুব বেশি চমকে ওঠে না, তেমনি কোনো বিষয়ে সফল না হতে পারলে খুব একটা হতাশ হয়ে পড়েন না। তারা কেমন যেন, আসক্তিহীন, নির্লিপ্ততায় ভরা। এরা হয়তো চাঁদের সামনে দাঁড়িয়ে বলে উঠবেন; এ আর এমন কী! চাঁদের সাধারণ সৌন্দর্যই তো এমন।
তবে আপনি যেমনিই হোন না কেন, আজকের দিনটি একটু উদাসীনতার সঙ্গে কাটাতেই পারেন। কারণ, আজ উদাস থাকার দিন। জানা গেছে, আজকের এই দিনটি মার্কিন দম্পতি টমাস ও রুথ রয়ের হাত ধরেই উৎযাপনের যাত্রা শুরু করেছে।
এস/টি