দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। তবে সেই তুলনায় আয় বাড়েনি। এ রকম পরিস্থিতিতে খরচে নিয়ন্ত্রণ আনা খুবই জরুরি। অনেকেই সুপারশপে কেনাকাটা করে থাকেন। আর এতে খরচটা একটু বেশিই হয়ে যায়। নানা ডিসকাউন্ট, সুপারসেল ইত্যাদির ফাঁদে পড়েই অনেকে পণ্য কিনে থাকেন। আর এতে খরচ হয় অনেক বেশি। এতে কেনাকাটার সময় খুশি থাকলেও বাড়ি ফিরেই শুরু হয়ে যায় আফসোস করা। তবে একটু বুদ্ধি করে চললে সহজেই এই খরচ কমানো যায়।
পরিকল্পনা ও খোঁজখবর নিন
সুপারশপে সুপারসেল বা ডিসকাউন্ট অফারে পণ্য সম্পর্কে খোঁজখবর নিন। বাড়িতে বসে সবকিছু হিসাব করে লিস্ট বানিয়ে কেনাকাটা করতে যান। অফারের সময় যেসব পণ্য নিত্যপণ্য বা কমদামি; না কিনলেও চলে, সেগুলো বাদ দিন। যেগুলো সবসময় সবজায়গায় পাওয়া যায় না এবং প্রয়োজনীয় সেগুলো কিনুন। খরচ বাঁচাতে এই অফারগুলো কাজে লাগাতে হবে।
মেম্বারশিপ কার্ড
মাঝেমধ্যে সুপার শপগুলো পণ্যের সঙ্গে গিফট ও স্ক্র্যাচ কার্ড অফার করে। সেখান থেকেও প্রয়োজনীয় পণ্য ফ্রি পাওয়ার সুযোগ থাকে। তাই এই সুযোগগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। মেম্বারশিপ কার্ড থাকলে সুপারশপগুলো কিছুটা ডিসকাউন্ট দেয়। সেটা হতে পারে ৫ থেকে ১০ শতাংশ। আবার কোনোটাতে মেম্বারশিপ কার্ডধারীদের কেনাকাটায় পয়েন্ট যোগ হয়। পরবর্তী সময়ে সেই পয়েন্ট দিয়ে কেনাকাটা করা যায়। তাই আপনি যে সুপারশপে নিয়মিত যাচ্ছেন, সেখানে মেম্বারশিপ গ্রহণ করে এই ডিসকাউন্টের সুযোগ নিন।
পণ্য বাছাইয়ে সতর্কতা
প্যাকেজিং, পণ্যের মেয়াদ, অন্যান্য সবকিছু নিয়ে সতর্ক হোন। লিস্ট অনুসারে কেনার সময় বিষয়টি মাথায় রাখা জরুরি।
অফার দেখেই কিনবেন না
অফার কতটা কার্যকর তা আগে বোঝা দরকার! অনেকেই অফার দেখলেই কিনে ফেলেন। কিন্তু এমনটা করবেন না।
পেমেন্ট হোক নগদ টাকায়
ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট না দেওয়াই ভালো। বরং ওয়ালেটের টাকা থেকে পেমেন্ট দিন। তাহলে হিসাবের টাকা থেকেই কেনা হবে।
এস