দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানুষের শারীরিক সমস্যাগুলোর মধ্যে থাইরয়েডের সমস্যা বর্তমানে অতি পরিচিত একটি রোগ। পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড-জনিত সমস্যায় ভোগেন। মানুষের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। এর মধ্যে বেশ কয়েকটি হরমোন তৈরি হয়। আর যখন থাইরয়েডে হরমোনগুলো অস্বাভাবিক উৎপাদন হয় তখনই সমস্যার সৃষ্টি হয়।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিসের মতো ক্রনিক রোগ বয়স বাড়লে ঝাঁকিয়ে বসে। এই তালিকায় রয়েছে থাইরয়েডের সমস্যার মতো অসুখও। তবে থাইরয়েডের অসুস্থতার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। থাইরয়েডের সমস্যা যেকোনো বয়সেই ধরা পড়তে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে জীবনযাপন কঠিন নিয়মে বেঁধে দেন চিকিৎসকেরা। খাবারেও বিধিনিষেধ মেনে চলা জরুরি এক্ষেত্রে। তবে সেই সঙ্গে শরীরচর্চার অভ্যাসও বজায় রাখতে হবে। কয়েকটি যোগাসন যদি নিয়ম মেনে করতে পারেন, তাহলে সুস্থ থাকা সম্ভব।
হলাসন প্রথমে কোনো সমতল স্থানে দুই পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে পড়ুন। শরীরের দুই পাশে হাত ছড়িয়ে দিন। মাটির দিকে মুখ করে হাতের তালু বজায় রাখুন।
এবার শ্বাস ছাড়ার সময়, উভয় হাতে শরীরের ভারসাম্য বজায় রাখুন এবং একই সময়ে উভয় পা বাড়াতে শুরু করুন। পুরো বুক থেকে পায়ের আঙুল পর্যন্ত একটি সরল রেখায় ঘাড় থেকে কার্ল করার পরে, ২ সেকেন্ড ধরে রাখুন। কোমরে ভাঁজ করার সময় শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন, পা দুটিকে মাথার পেছনে একত্রিত করুন এবং আপনার পায়ের আঙুলগুলোকে মাটিতে স্পর্শ করুন। পা এই সময় সোজা হতে হবে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের সাথে ৩০ সেকেন্ড ধরে রাখুন, তারপর পা তুলুন এবং শবাসনের ৩০ সেকেন্ডের জন্য আগের শুয়ে থাকা অবস্থায় ফিরে আসুন। তারপর এই আসনটি আরও দুবার পুনরাবৃত্তি করুন।
ভুজঙ্গাসন
ইয়োগা ম্যাট অথবা পরিষ্কার কোনো স্থানে উপুড় হয়ে শুয়ে পড়ুন। দুই পায়ের পাতা ও পা জোড়া লাগিয়ে রাখুন। দুই হাতের পাতা বুকের দুই পাশে রাখুন। হাত কনুই শরীরের সঙ্গে লাগিয়ে রাখুন। এরপর থুতনি মাটিতে রাখুন। এবার লম্বা শ্বাস নিন ও শ্বাস নিতে নিতে ধীরে ধীরে মাথা, কাঁধ, বুক, কোমর পর্যন্ত তুলুন। হাতের কনুই ভাজ থাকবে না। বুক সম্পূর্ণ টান টান রাখুন। মাথা যতটা সম্ভব পেছনের দিকে নিয়ে যান। চোখ খোলা রাখুন। এ অবস্থানে এসে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস চালিয়ে যান। ১০ থেকে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। এবার লম্বা শ্বাস নিন ও শ্বাস ছাড়তে ছাড়তে মাথা, কাঁধ, বুক, নামিয়ে আগের অবস্থানে চলে আসুন। ৫-১০ সেকেন্ড উপুড় হয়ে বিশ্রাম করুন ঠিক এভাবেই ৫-৬ রাউন্ড করুন।

সর্বাঙ্গাসন হলাসনের মতোই এই আসনটি করার জন্যে প্রথম চিত হয়ে শুয়ে পড়ুন। তারপর পিঠের ওপর ভর দিয়ে দুই হাতের তালুর সাহায্যে কোমর ও পা দুটি ওপরে তুলে ধরুন। এবার কনুই থেকে হাত ভাঁজ করে পিঠটা ছেড়ে দিন তালুর ওপর। কাঁধ, কোমর, পায়ের পাতা যেন এক সরলরেখায় থাকে। বুকের সঙ্গে থুতনি স্পর্শ করে দৃষ্টি স্থির করে সরাসরি পায়ের পাতার দিকে তাকান। কিছুক্ষণ এই অবস্থায় থাকুন। কয়েক মিনিট পরে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।