• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

আজ সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন

লাইফস্টাইল ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অফিস মানেই কাজের চাপ, মিটিং আর ব্যস্ততার মধ্যে দিন পার করা। এর মাঝেই সহকর্মীর ডেস্কে একটি চকলেট রেখে দেওয়া কিংবা দুপুরের বিরতিতে সবাইকে চকলেট ভাগ করে খাওয়ানোর মতো উদ্যোগ হয়ে উঠতে পারে আনন্দের উপলক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিশেষ কোনো দিন হোক কিংবা সাধারণ কর্মদিবস, চকলেট উপহারের মাধ্যমে সহকর্মীদের প্রতি আন্তরিকতা প্রকাশ করা যায়।

চকলেটপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ একটি দিন-অফিস চকলেট দিবস। দিনটি উপলক্ষে কাজের ফাঁকে চকলেট খেতে পারেন, উপহার দিতে পারেন সহকর্মীদেরও। তবে কর্মক্ষেত্রে উপহার দেওয়ার সময় কিছু শিষ্টাচার মেনে চলা জরুরি। এতে যেমন উপহার পেয়ে অন্যজন খুশি হবেন, তেমনি অস্বস্তিকর পরিস্থিতিও এড়ানো যাবে।

সহকর্মীকে চকলেট দিতে খুব দামি কিছু কেনার প্রয়োজন নেই। ছোট একটি চকলেট বার, কয়েকটি চকলেটের প্যাকেট কিংবা ছোট গিফট বক্সই যথেষ্ট। উপহারের দাম নয় বরং দেওয়ার ধরন ও আন্তরিকতাই এখানে গুরুত্বপূর্ণ। অফিসে চকলেট ডে উদ্‌যাপন করতে চাইলে নিজের টিমের সদস্যদের জন্য একই ধরনের ছোট উপহার রাখতে পারেন। এতে কাউকে আলাদা করে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এমন ধারণা তৈরি হওয়ার আশঙ্কাও কমে।

কর্মক্ষেত্রে উপহার দেওয়ার জন্য উপযুক্ত সময় বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। সহকর্মী যখন জরুরি কাজ করছেন, অনলাইন মিটিংয়ে ব্যস্ত কিংবা কোনো সময়সীমা পূরণের চাপে রয়েছেন, তখন তাঁকে উপহার দিতে গিয়ে কাজে বিঘ্ন ঘটানো ঠিক নয়। বরং বিরতির সময়, দুপুরের খাবারের পর কিংবা কাজের চাপ কম থাকলে চকলেট দিতে পারেন। চাইলে ডেস্কে একটি ছোট নোটসহ চকলেট রেখে দিতে পারেন। এতে আলাদা করে সময় নেওয়ার প্রয়োজন হবে না, আবার উপহারটিও সুন্দরভাবে পৌঁছে যাবে।

অফিসে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ভালো। তবে উপহার দেওয়ার সময় পেশাদার সীমারেখার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। বিশেষ করে নতুন সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা অধস্তন কর্মীকে উপহার দেওয়ার ক্ষেত্রে পরিস্থিতি বুঝে এগোনো উচিত। খুব ব্যক্তিগত বার্তা, অতিরিক্ত দামি উপহার কিংবা এমন কোনো আচরণ এড়িয়ে চলুন, যা অন্যজনকে অস্বস্তিতে ফেলতে পারে।

কাউকে বিশেষভাবে চকলেট দিতে চাইলে স্বাভাবিক ও সংক্ষিপ্তভাবে দিতে পারেন। যেমন, ‘আপনার দিনটা ভালো কাটুক’ কিংবা ‘কাজের ব্যস্ততার মাঝে ছোট্ট উপহার’-এমন একটি বার্তাই যথেষ্ট। এতে উপহারের অর্থ পরিষ্কার থাকে, আবার ভুল বোঝাবুঝির সুযোগও কমে।

সহকর্মী যখন জরুরি কাজে ব্যস্ত, মিটিং করছেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করছেন, তখন তাঁকে চকলেট দিতে গিয়ে কাজে বিঘ্ন ঘটাবেন না। বরং দুপুরের বিরতি, চা পানের সময় কিংবা কাজের চাপ কম থাকলে উপহারটি দিন। ডেস্কে চকলেট রেখে এলেও এমন সময় বেছে নিন, যখন সেটি তাঁর কাজে বাধা সৃষ্টি করবে না।

অফিসে একসঙ্গে অনেক সহকর্মীকে চকলেট দেওয়ার পরিকল্পনা থাকলে টিমের সদস্যদের কথা মাথায় রাখুন। একই জায়গায় বসে থাকা কয়েকজনকে চকলেট দিয়ে পাশের সহকর্মীকে বাদ দিলে তিনি অবহেলিত বোধ করতে পারেন। সবাইকে দেওয়ার সামর্থ্য না থাকলে পুরো টিমের জন্য একটি চকলেট বক্স নিয়ে যেতে পারেন, যাতে ইচ্ছেমতো সবাই ভাগ করে নিতে পারেন। এতে খরচও নিয়ন্ত্রণে থাকবে, আবার একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগও তৈরি হবে।

চকলেট উপহার দেওয়ার সময় প্যাকেটের অবস্থা ও মেয়াদ দেখে নিন। গরম আবহাওয়ায় চকলেট গলে যেতে পারে, তাই সংরক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। পরিষ্কার ও অক্ষত মোড়কের চকলেট বেছে নিন।

খোলা চকলেট সরাসরি হাতে দেওয়ার বদলে মোড়কজাত চকলেট দেওয়া ভালো। আর অফিসে সবাই মিলে চকলেট খাওয়ার আয়োজন করলে ব্যবহৃত মোড়ক নির্দিষ্ট জায়গায় ফেলতে ভুলবেন না।

আরও পড়ুন

চোখের নিচের কালো দাগের কারণ ও প্রতিকারের উপায়

চাইলে সহকর্মীদের নিয়ে ছোট চকলেট পার্টির আয়োজন করতে পারেন। দুপুরের বিরতিতে সবাই পছন্দের চকলেট নিয়ে আড্ডা দিতে পারেন। কারো পছন্দ ডার্ক চকলেট, কারো মিল্ক চকলেট, আবার কেউ হোয়াইট চকলেট ভালোবাসেন। সবার পছন্দের চকলেট ভাগাভাগি করে খাওয়ার মধ্য দিয়েও তৈরি হতে পারে আনন্দময় মুহূর্ত। তবে আড্ডার আনন্দে কাজের কথা ভুলে গেলে চলবে না। তা না হলে টেবিলে ফাইল জমে স্তূপ হয়ে যাবে। সূত্র: টাইমস ম্যাগাজিন, মিডিয়াম

কে

  • চকলেট
  • সহকর্মী
এ সম্পর্কিত আরও খবর
ফ্লাইওভারে উঠতে গিয়েই বিপত্তি, সহকর্মীর সহায়তায় সরানো হলো ‘পিংক বাস’
ফ্লাইওভারে উঠতে গিয়েই বিপত্তি, সহকর্মীর সহায়তায় সরানো হলো ‘পিংক বাস’
মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত
কুড়িগ্রামে আটক ২ বস্তা কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কুড়িগ্রামে আটক ২ বস্তা কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ
গোপালগঞ্জে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট কর্মচারী গ্রেপ্তার
গোপালগঞ্জে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট কর্মচারী গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X