• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

ঠান্ডা লাগলে আইসক্রিম খাওয়া যাবে? চিকিৎসক যা বলছেন

লাইফস্টাইল ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঠান্ডা লাগলেই আইসক্রিম বা ঠান্ডা খাবার থেকে দূরে থাকতে হবে, এমন ধারণা অনেকেরই। কেউ মনে করেন, ঠান্ডা খাবার খেলে সর্দি আরও বেড়ে যায়, শরীরে কফ বা শ্লেষ্মা বেশি তৈরি হয়, এমনকি ভাইরাসও দ্রুত বাড়তে পারে। তবে এসব ধারণার সবগুলোর পেছনে চিকিৎসাবিজ্ঞানের ভিত্তি নেই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অ্যাস্টার হোয়াইটফিল্ড হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক চিকিৎসক বাসবরাজ এস কুম্বারের মতে, সাধারণ সর্দি-জ্বর থাকলেই আইসক্রিম বা ঠান্ডা খাবার পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই।

সাধারণ সর্দি মূলত ভাইরাসজনিত সংক্রমণ। আইসক্রিম খেলে সেই ভাইরাস দ্রুত বংশবিস্তার করে বা সংক্রমণ আরও গুরুতর হয়ে যায়, এমনটা নয়। তবে ঠান্ডা খাবারের প্রতি সবার শরীরের প্রতিক্রিয়া এক রকম নয়। কারও গলা ব্যথায় ঠান্ডা খাবার সাময়িক স্বস্তি দিতে পারে, আবার কারও ক্ষেত্রে গলা আরও খুসখুস করা, কাশি বা নাক বন্ধের অনুভূতি বাড়তে পারে।

পরিমিত আইসক্রিম খাওয়া যাবে

সাধারণভাবে, ঠান্ডা লাগলে পরিমিত পরিমাণে আইসক্রিম খাওয়া যায়, যদি দুধজাত খাবার হজমে সমস্যা না হয়। শুধু ঠান্ডা খাবার খাওয়ার কারণে সাধারণ সর্দি আরও খারাপ হয় না এবং এতে ভাইরাস দ্রুত বাড়ে না।

তবে আইসক্রিম খাওয়ার পর যদি গলা বেশি খারাপ লাগে, কাশি বা নাক বন্ধের অনুভূতি বেড়ে যায়, তাহলে সুস্থ না হওয়া পর্যন্ত এটি এড়িয়ে চলাই ভালো।

আইসক্রিমে কি শ্লেষ্মা বাড়ে?

সর্দি-কাশির সময় দুধ বা দুধজাত খাবার খেলে শরীরে শ্লেষ্মা বেশি তৈরি হয়, এমন ধারণাও প্রচলিত। কিন্তু চিকিৎসক কুম্বারের মতে, দুধজাত খাবার শরীরে অতিরিক্ত শ্লেষ্মা তৈরির কারণ, এমন বৈজ্ঞানিক ভিত্তি নেই।

দুধ বা অন্য কোনো দুধজাত খাবার খাওয়ার পর কারও কারও মুখে সাময়িকভাবে পিচ্ছিল বা ঘন ধরনের অনুভূতি হতে পারে। এতে মনে হতে পারে শ্লেষ্মা বেড়ে গেছে। তবে এর অর্থ এই নয় যে দুধজাত খাবারের কারণে শরীর বেশি শ্লেষ্মা তৈরি করছে।

ঠান্ডা খাবারে সবার প্রতিক্রিয়া এক নয়

সর্দি-জ্বরের সময় আইসক্রিম খেলে শরীরে কী প্রতিক্রিয়া হবে, তার কোনো একক উত্তর নেই। গলা ব্যথার ক্ষেত্রে ঠান্ডা খাবার বা পানীয় কারও কারও সাময়িক আরাম দিতে পারে। ঠান্ডার অনুভূতি কিছু সময়ের জন্য গলা অবশ করে ব্যথা বা জ্বালাপোড়া কমাতে পারে।

আবার অন্যদের ক্ষেত্রে একই খাবার গলা আরও অস্বস্তিকর করে তুলতে পারে। বাড়তে পারে কাশি বা নাক বন্ধের অনুভূতিও।

চিকিৎসক কুম্বার বলেন, ‘কিছু মানুষের ক্ষেত্রে ঠান্ডা খাবার বা পানীয় গলায় প্রশান্তি দেয় এবং কিছু সময়ের জন্য গলা অবশ হয়ে আসে। তবে একই সময়ে কারও কারও গলা ব্যথা, কাশি ও নাক বন্ধের অনুভূতি বেড়ে যেতে পারে। এমন প্রতিক্রিয়া হলে জোর করে এসব খাবার খাওয়ার প্রয়োজন নেই।’

সর্দি হলে আসল গুরুত্ব যেসব বিষয়ে

সর্দি হলে আইসক্রিম এড়িয়ে চলার চেয়ে শরীরে পর্যাপ্ত পানি ও পুষ্টি নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে জ্বর থাকলে পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত তরল গ্রহণের দিকে নজর দেওয়া প্রয়োজন।

পানি, স্যুপ ও ঝোল শরীরে তরলের ঘাটতি পূরণে সহায়তা করতে পারে। গরম তরল গলার অস্বস্তিও সাময়িকভাবে কমাতে পারে। তবে এগুলো ভাইরাসজনিত সংক্রমণের মূল কারণের চিকিৎসা করে না। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত তরল গ্রহণ শরীরকে সংক্রমণ থেকে সেরে উঠতে সহায়তা করে।

কখন আইসক্রিম এড়িয়ে চলবেন?

গলা ব্যথা, দীর্ঘস্থায়ী কাশি, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া বা গিলতে সমস্যা থাকলে নরম ও তুলনামূলক উষ্ণ খাবার খাওয়াই ভালো হতে পারে। এসব ক্ষেত্রে আইসক্রিম সরাসরি ভাইরাসজনিত সংক্রমণ বাড়ায় না, তবে শরীরের অস্বস্তি বাড়াতে পারে।

এ ছাড়া দুধজাত খাবার খেলে সাধারণত হজমের সমস্যা হলে অসুস্থ অবস্থায় আইসক্রিম খেলে সেই অস্বস্তি আরও বাড়তে পারে।

অর্থাৎ, ঠান্ডা লাগলেই আইসক্রিম পুরোপুরি বাদ দিতে হবে, এমন নয়। এটি ভাইরাসের বংশবিস্তার বাড়ায় না বা স্বয়ংক্রিয়ভাবে সর্দি-জ্বরকে খারাপ করে না। তবে আইসক্রিম খাওয়ার পর শরীর কীভাবে প্রতিক্রিয়া করছে, সেটিই গুরুত্বপূর্ণ।

চিকিৎসক কুম্বারের পরামর্শ, ‘সর্দি হলেই ঠান্ডা খাবার এড়িয়ে চলতে হবে, এমন নয়। শরীর কী চাইছে, সেদিকে খেয়াল রাখুন। পর্যাপ্ত পানি পান করুন, স্বাস্থ্যকর খাবার খান এবং যথেষ্ট বিশ্রাম নিন। পরিস্থিতি গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।’

তথ্যসূত্র: এনডিটিভি

/অ

  • আইসক্রিম
  • চিকিৎসক
  • ঠান্ডা
এ সম্পর্কিত আরও খবর
চিকিৎসক-নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চিকিৎসক-নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক
স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক
মাগুরায় যুবদল নেতা হত্যার ঘটনায় চিকিৎসক সাময়িক অব্যাহতি
মাগুরায় যুবদল নেতা হত্যার ঘটনায় চিকিৎসক সাময়িক অব্যাহতি
বরিশালে ভুয়া চিকিৎসককে জরিমানা
বরিশালে ভুয়া চিকিৎসককে জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X