দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তির আবেদন করেছে তার পরিবার। বুধবার (১৯ আগস্ট) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে পরিবারের পক্ষে এ আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
বুধবার বেলা ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে দীপু মনির পরিবারের সদস্যরা ও তার আইনজীবী উপস্থিত হন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত পাওয়ার পর প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী।
এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। এখন তারা জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
আবেদনটি গৃহীত হলে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে দীপু মনিকে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানান তিনি।
পরিবারের সদস্যরা জানান, স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য মানবিক দিক বিবেচনায় দীপু মনি প্যারোলে মুক্তি পেতে পারেন বলে তারা আশাবাদী। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসনের অনুমোদনের ওপর নির্ভর করছে।
এমএম/