• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার দেখানো যাবে না

দেশ টিভি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৬, ১৭:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো ও হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তি করে রোববার এ আদেশ দেওয়া হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৯ আগস্ট) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ফলে নির্দিষ্ট কোনো মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার দেখানো বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল থাকল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় গত ৩০ মার্চ খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। একের পর এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বৈধতা নিয়ে তার ছেলে আইনজীবী আশিক উল হক গত ১৩ মে হাইকোর্টে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি শেষে ১৭ মে হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এতে সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে আপিলের অনুমতি চেয়ে লিভ টু আপিল করা হয়। চেম্বার আদালত হয়ে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী। খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সারা হোসেন ও মোস্তাফিজুর রহমান খান। এ ছাড়া আইনজীবী মাহবুব শফিক ও মোনায়েম নবী শাহীনসহ অন্যরা তার পক্ষে ছিলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী জানান, খায়রুল হকের অসুস্থতাসহ কিছু পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে মূল রিট মামলাটি দ্রুত শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, লিভ টু আপিল নিষ্পত্তি হলেও ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার দেখানোর বিষয়ে খায়রুল হকের ক্ষেত্রে দেওয়া আদেশ অন্য কোনো মামলায় প্রযোজ্য হবে না। কারণ, একই বিষয়ে অন্য একটি মামলায় এরই মধ্যে আপিল বিভাগ লিভ মঞ্জুর করেছেন।

খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহীন বলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার না দেখানো ও হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে এ-সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।

আইনজীবী মোনায়েম নবী শাহীন জানান, ছয়টি মামলায় জামিন পাওয়ার পর নতুন করে অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল। হাইকোর্টের ১৭ মে’র আদেশের পর আরও তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তার বিরুদ্ধে থাকা মোট নয়টি মামলার মধ্যে আটটিতেই তিনি জামিনে রয়েছেন।

এমএম/

  • সুনির্দিষ্ট মামলা
  • সাবেক প্রধান বিচারপতি
  • বিচারপতি এ বি এম খায়রুল হক
এ সম্পর্কিত আরও খবর
খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশনা
খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশনা
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে ‘শ্যোন অ্যারেস্ট’ না করতে রিট
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে ‘শ্যোন অ্যারেস্ট’ না করতে রিট
আরও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন, মুক্তিতে বাধা নেই
আরও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন, মুক্তিতে বাধা নেই
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।