দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মাত্র ১১ কার্যদিবসে মোট ৫০ হাজার ৩২৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুপ্রীম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে নতুন করে ৬ হাজার ৯৬৮টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির মাধ্যমে মোট নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা অর্ধলাখের বেশি হয়েছে।
গত ৭ মে থেকে প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে এই বিশেষ কার্যক্রম শুরু হয়।
পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ক্রিমিনাল মিস মামলা এবং পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ৫৭ হাজার ২৩২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ,মামলাজট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।
গত ৭ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতি দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কে