• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার
আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায়

রংপুরে স্থগিত দুই মামলার কার্যক্রম চলবে

দেশ টিভি ডেস্ক
  ১৬ জুন ২০২৬, ১১:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন আবু সাঈদ হত্যার ঘটনার দুটি মামলার ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ফলে ওই দুই মামলার কার্যক্রম চালিয়ে যেতে সিএমএম আদালতের আর কোনো বাধা থাকল না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রকাশিত ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের শেষ দুই পাতায় এই নির্দেশনা দেওয়া হয়।

তাজহাট থানার এ দুই মামলা সম্পর্কে রায়ে বলা হয়েছে, বিচারকাজ চলাকালে সমান্তরাল কার্যক্রম এবং পরস্পরবিরোধী রায় এড়াতে ২০২৫ সালের ১৬ নভেম্বর 'আদেশ নম্বর ২৯' এর মাধ্যমে ওই মামলা দুটির ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। যেহেতু ট্রাইব্যুনালে বিচার শেষ করে রায় ঘোষণা করা হয়েছে, তাই ওই স্থগিতাদেশ আর প্রয়োজনীয় নয়।

মুখ্য মহানগর হাকিম এখন আইন অনুযায়ী ওই মামলাগুলোর কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ট্রাইব্যুনালের রায়ের প্রযোজ্য ও আইনসম্মত পর্যবেক্ষণ বিবেচনায় রাখতে বলা হয়েছে।

রায়ের একটি অনুলিপি তাৎক্ষণিকভাবে রংপুরের মহানগর দায়রা জজ এবং মুখ্য মহানগর হাকিমের বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইয়রেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর প্রথমে পুলিশ এবং সরকার পতনের পর সাঈদের পরিবার আলাদা দুটি মামলা করেছিল।

স্থগিতাদেশ প্রত্যাহার হওয়া এই দুটি মামলার প্রথমটি ১৬ জুলাই তাজহাট থানায় করেন তৎকালীন এসআই বিভূতি ভূষণ রায়। অজ্ঞাতনামা আন্দোলনকারী শিক্ষার্থীদের আসামি করে সেখানে দাবি করা হয়েছিল, আন্দোলনকারীদের ইটের আঘাতে ও গুলিতে সাঈদ নিহত হন।

১৯ অগাস্ট তাজহাট থানায় অপর মামলাটি করেন সাঈদের বড় ভাই রমজান আলী। ওই মামলায় তৎকালীন আইজিপি, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. হাসিবুর রশীদ, প্রক্টর শরিফুল ইসলামসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

পরে নিম্ন আদালতে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন ওঠায় এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আসায় অন্তর্বর্তী সরকার মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের উদ্যোগ নেয়। ২০২৫ সালের ২৪ জুন তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেওয়ার পর ৬ অগাস্ট অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২।

গত ৯ এপ্রিল ট্রাইব্যুনাল-২ এ মামলার রায়ে ৩০ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে।

এর মধ্যে সরাসরি গুলি বর্ষণকারী দুই পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা দুজনই বর্তমানে কারাগারে আছেন।

যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তৎকালীন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ওরফে নয়ন ও এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধবকে। এছাড়া তৎকালীন উপাচার্য ড. হাসিবুর রশীদ, সাবেক আরএমপি কমিশনার মো. মনিরুজ্জামান, শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মন্ডল এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাকি আসামিদের মধ্যে ৮ জনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১১ জনের তিন বছরের সাজা হয়।

অপর দণ্ডিত মো. আনোয়ার পারভেজ ওরফে আপেলের হাজতবাসের সময়কে দণ্ড হিসেবে গণ্য করে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

দণ্ডিত ৩০ আসামির মধ্যে মাত্র ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, বাকি ২৪ জন পলাতক।

এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ জন সাক্ষ্য দেন। আবু সাঈদের সঙ্গে গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিরা এবং পটভূমির সাক্ষী হিসেবে বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আদালতে জবানবন্দি দেন। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও এবং এনটিভির সরাসরি সম্প্রচারের ভিডিও প্রমাণ হিসেবে দাখিল করা হয়।

আরও পড়ুন

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

রায়ে বলা হয়, আসামিরা রায়ের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই রায় দেয়। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

কে

  • আবু সাঈদ
  • মামলা
  • রায়
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৮৮ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৮৮ মামলা
পুনরায় যাচাই করা হবে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা
পুনরায় যাচাই করা হবে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা
হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে
হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, নেতানিয়াহুকে সরাতে নতুন তৎপরতা ইসরায়েলে
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, নেতানিয়াহুকে সরাতে নতুন তৎপরতা ইসরায়েলে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X