দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির আদালতের বাইরে প্রকাশ্যে কথা বলা এবং সেই বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর আগে এ আবেদন করা হয়।
মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতে আবেদন করেন, আদালতের বাইরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচারে প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, প্রচলিত আইন ও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ হেফাজতে থাকা আসামিদের আদালতের বাইরে বক্তব্য দেওয়া এবং তা প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
আবেদনে আরও বলা হয়, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, জনমত প্রভাবমুক্ত রাখা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রয়োজন।
আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এমএস/