দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেছেন আদালত।
ওইদিনই অভিযোগ গঠন করে বিচার শুরু হতে পারে বলে আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে দ্রুত বিচারের স্বার্থে বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়।
রোববার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য এ দিন ধার্য করেন। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। এদিকে আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে দ্রুত বিচারের স্বার্থে বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে।
এমএম/