দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রানা প্লাজা ধস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হলেও ১৩ বছর পেরিয়ে গেলেও এর বিচারকাজ এখনো শেষ হয়নি।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের এই ভবন ধসের ঘটনায় প্রাণ হারান ১ হাজার ১৩৫ জন শ্রমিক, যাদের অধিকাংশই নারী ও তরুণ। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।
ঘটনার পর ২০১৫ সালে সিআইডি ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অবহেলায় হত্যার অভিযোগে চার্জশিট দাখিল করে। ২০১৬ সালে মামলার বিচার শুরু হয়। তবে একাধিক আসামির হাইকোর্টে আপিলসহ নানা আইনি জটিলতায় ২০২২ সাল পর্যন্ত বিচার কার্যক্রম বারবার থেমে যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়সাল মাহমুদ বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলাটি দ্রুত নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের পর্যাপ্ত উদ্যোগ দেখা যায়নি।
মামলায় মোট ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। আপিল বিভাগ ২০২৪ সালের জানুয়ারিতে ছয় মাসের মধ্যে মামলা শেষ করার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি।
আইনজীবীরা জানান, ক্ষতিপূরণ পাওয়ার পর অনেক সাক্ষী আগ্রহ হারিয়ে ফেলায় তাদের আদালতে হাজির করাও কঠিন হয়ে পড়ছে।
অভিযুক্ত সোহেল রানার আইনজীবী মাসুদ খান খোকন দাবি করেন, তার মক্কেল নির্দোষ এবং দীর্ঘ সময়েও সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
আগামী ৩০ এপ্রিল মামলাটিতে আবার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে নতুন সাক্ষী হাজির করা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
এমএস/