দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবৈধ সম্পদ অর্জনে সাবেক পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ জুলাই) বিকেলে দুদক উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী বাদী হয়ে সংস্থাটির নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন।
পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের বিরুদ্ধে ৭৩ লাখ ১৮ হাজার ২৪২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুদকে আয়-ব্যয়ের হিসাব জমা দেন আসামি মিজানুর রহমান। সেখানে নিজের ও স্ত্রীর নামে ১৮ লাখ ৩৫ হাজার ১৩১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। পাশাপাশি অসাধু উপায়ে ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৭৩ লাখ ১৮ হাজার ২৪২ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন সাবেক এ পুলিশ কর্মকর্তা।
মামলায় দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এফএইচ