দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আবেদনটি নামঞ্জুর করেন।
মোয়াজ্জেমের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. রায়হান। শুনানিতে তিনি দাবি করেন, মোয়াজ্জেম হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি কোনও রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডে যুক্ত নন। তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, আর তাই চিকিৎসার জন্য তার থাইল্যান্ডে যাওয়া প্রয়োজন। এ জন্য ১৫ ফেব্রুয়ারির মেডিকেল অ্যাপয়েন্টমেন্টও নির্ধারিত আছে বলে আদালতের সামনে দাবি করা হয়।
এর আগে আইনজীবী মো. রায়হান মোয়াজ্জেমের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের বিদেশ গমনের অনুমতি প্রদানের আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করেন। বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর মোয়াজ্জেম হোসেনকে এপিএস হিসেবে নিয়োগ দেন তিনি। পরে মোয়াজ্জেমের বিরুদ্ধে এপিএস পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করার অভিযোগ ওঠে।
আর এসব অভিযোগেই গত বছরের ২১ এপ্রিল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর একই বছরের মে মাসে মোয়াজ্জেম হোসেনকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের পাশাপাশি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দেয়।
/অ