দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মামলার শুনানির সময় বিচারপতিদের উদ্দেশ্য করে ‘মাই লর্ড’ শুনতে চান না হাইকোর্ট। তাই বিচারিক কাজ চলাকালে মাই লর্ড বলতে নিষেধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন।
এ সময় আদালতের জ্যেষ্ঠ বিচারক শুনানিতে অংশ নেওয়া আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছেন।

পরে আদালতের বাইরে এ বিষয়ে একটা নোটিশ টানিয়ে দেওয়া হয়।
বিশেষ ওই নোটিশে বলা হয়, অত্র বেঞ্চে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের মাই লর্ডের স্থানে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করার নির্দেশ দেওয়া হলো।
সংশ্লিষ্ট বেঞ্চের বেঞ্চ অফিসার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জেডএ