• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

শহিদুল ইসলামের সহযোগিতায় দুই ইউনিয়ন ফেরত পেল ফরিদপুর-৪

নিজস্ব প্রতিবেদক
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে জুড়ে দেওয়া ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফেরত দিয়ে পুনরায় গেজেট প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গেজেট নোটিফিকেশন প্রকাশের এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির। রিট পিটিশনকারীদের মধ্যে অন্যতম ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল।

আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ভাঙ্গা থেকে যে দুটি ইউনিয়ন কর্তন করা হয়েছিল, সেগুলো ফেরত দিয়ে গেজেট নোটিফিকেশন পাবলিশ করার আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলগী এবং হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট নোটিফিকেশন পাবলিশ করার আদেশ দেন মহামান্য আদালত। গত প্রায় তিন মাস ধরে এই রিটের শুনানি হয়েছে। এতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শহিদুল ইসলাম বাবুল ভাই। তিনি রিট পিটিশনারদের মধ্যেও অন্যতম একজন সদস্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, আমরা শুরুতেই বলেছিলাম হামিরদী ও ভাঙ্গা ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনবো। এর জন্য রিট পিটিশন থেকে শুরু করে যা যা করা প্রয়োজন আমরা করেছি। এই কাজে অন্য কেউ এগিয়ে আসেনি। বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষে আমাদের এই কাজকে বারবার তাচ্ছিল্য করা হয়েছে। তবে আজকের দিনে আমরা বিজয়ী হয়েছি। ফরিদপুর-৪ আসন নিয়ে যত নোংরা রাজনীতি ছিল, যত অপপ্রচার ছিল, আমাদের বিজয়ের মধ্য দিয়ে এ সবকিছুর অবসান হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে জুড়ে দেওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর প্রথমে দুই মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। কর্মসূচি থেকে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

তবে দাবি বাস্তবায়ন না হওয়ায় গত ৯ সেপ্টেম্বর সকাল থেকে আবার অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এরপর তিন দিন সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হয়। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

ইসির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন ৯ সেপ্টেম্বর রিট করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

আরএ

  • আদালত
এ সম্পর্কিত আরও খবর
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহণকে জরিমানা
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহণকে জরিমানা
ফয়সাল ও সহযোগী আলমগীর পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির
ফয়সাল ও সহযোগী আলমগীর পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।