দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।
বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লিখিত আবেদন করেছেন কিশোরগঞ্জ -৪ আসনে ধানের শীষের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। এর আগে গত রোববার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বরের মধ্যে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এ ট্রাইব্যুনাল মানি না- এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।’ বিএনপি নেতা ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কি না সে প্রশ্নও করেন তিনি। উল্লেখ্য: গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। অভিযোগে বলা হয়েছে, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন- এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।
কে