দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় আব্দুল মান্নান হাওলাদারসহ ৪ জকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
এ মামলায় প্রথমে সাত আসামি থাকলেও এখন জীবিত ৪ জনের বিষয়ে রায় ঘোষণা করা হয়। আসামিরা হলেন-আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নান, আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ ও নুরুল আমীন হাওলাদার।
জানা গেছে, ২০১৬ সালের এপ্রিলে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ট্রাইব্যুনাল। ২০১৮ সালের নভেম্বরে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মোট ৪টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগ তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়।
গত মঙ্গলবার (১৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
সেদিন আসামিদের সর্বোচ্চ সাজার আর্জি জানিয়ে শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম।