দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীতে বিচারকের বাসায় হামলা ও তাঁর ছেলেকে হত্যা মামলার আসামি লিমন মিয়া পুলিশ হেফাজতে থেকে মিডিয়ায় যে ভিকটিম ব্লেমিং বক্তব্য দিয়েছেন, তা অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং বিচারকদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের পূর্বের পরিপত্র দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এই রিট দায়ের করেন। তাঁর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান। বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রিটটি দাখিল করা হয়।
রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসি চেয়ারম্যান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনারসহ রাজশাহীর রাজপাড়া থানা, বোয়ালিয়া থানা এবং সিলেটের জালালাবাদ থানার কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিটে প্রশ্ন তোলা হয়েছে—বিচারক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার দায় কেন বিবাদীদের ওপর বর্তাবে না। এছাড়া বিচারকদের নিরাপত্তায় নীতিমালা তৈরির নির্দেশ, পুলিশের হেফাজতে থাকা আসামির বিতর্কিত সাক্ষাৎকার অপসারণে বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন করা হয়েছে।
রিটের শুনানি আগামী সপ্তাহে হতে পারে।
এমএস/