দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর দায়রা জজ হলেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। আর ঢাকার জেলা জজের দায়িত্ব পেলেনে রফিকুল ইসলাম।
সোমবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সাব্বির ফয়েজকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।
জেলা জজ সাব্বির ফয়েজ বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিভিন্ন জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার ছিলেন।
ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব হাইকোর্টের বিচারপতি নিয়োগ পাওয়ায় পদটি শূন্য ছিল। এরপরই সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো।
এফএইচ/