দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ করা হলো। তাকে নির্ধারিত তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা গত ২৫ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। যার ফলে রেজিস্ট্রার জেনারেল পদটি শূন্য হওয়ায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
/অ