• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

বার কাউন্সিল লিখিত পরীক্ষার মানবণ্টন ও পরীক্ষার আগের রাতের প্রস্তুতি

অ্যাডভোকেট সাহিদা আক্তার
  ২৭ জুন ২০২৫, ১৫:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সাহিদা আক্তার (অ্যাডভোকেট জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা)। ছবি: সংগৃহীত
সাহিদা আক্তার (অ্যাডভোকেট জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা আইন শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা এই ধাপে পৌঁছেছেন, তাদের জন্য এটি কেবল আরেকটি পরীক্ষা নয়, বরং নিজেকে প্রমাণ করার চূড়ান্ত সুযোগ। তাই এই পরীক্ষার মানবণ্টন সম্পর্কে স্পষ্ট ধারণা এবং শেষ রাতে সঠিক প্রস্তুতি—দুটিই সমান গুরুত্বপূর্ণ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

লিখিত পরীক্ষার মানবণ্টন: কাঠামো ও বিষয়বস্তু

লিখিত পরীক্ষার প্রশ্নপত্র মূলত সাতটি বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হলেও তা ছয়টি বিভাগে ভাগ করা হয়। প্রতিটি বিভাগে নির্দিষ্ট আইনের আলোকে প্রশ্ন থাকে এবং পরীক্ষার্থীকে নির্দিষ্ট সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হয়।

দেওয়ানি কার্যবিধি ও সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে গঠিত ‘ক’ বিভাগ সর্বোচ্চ ৩০ নম্বরের। এখানে তিনটি প্রশ্ন থাকে, যার মধ্যে যেকোনো দুইটির উত্তর দিতে হয়। ‘খ’ বিভাগে রয়েছে ফৌজদারি কার্যবিধি এর জন্য বরাদ্দ ১৫ নম্বর। ‘গ’ বিভাগে থাকে দণ্ডবিধি, যার জন্যও রয়েছে ১৫ নম্বর। ‘ঘ’ বিভাগে থাকে সাক্ষ্য আইন, এই বিভাগেও প্রশ্নের মান ১৫। ‘ঙ’ বিভাগে রয়েছে তামাদি আইন, যার পূর্ণমান ১৫। সবশেষে, ‘চ’ বিভাগে থাকে পেশাগত নৈতিকতা ও বার কাউন্সিল সংক্রান্ত আইন, যেখানে একটি প্রশ্ন থাকে ১০ নম্বরের। মোট নম্বর ১০০, এবং পরীক্ষার সময় চার ঘণ্টা।

পরীক্ষার আগের রাত: প্রস্তুতির কৌশল

পরীক্ষার আগের রাতটা অনেকের কাছেই হয়ে ওঠে সবচেয়ে অস্থির সময়। কিন্তু চাইলে এই সময়টাকেই আপনি নিজের প্রস্তুতির শ্রেষ্ঠ উপসংহার হিসেবে ব্যবহার করতে পারেন।

কী করবেন:

১. রিভিশন করুন সংক্ষিপ্ত নোট থেকে:

এসময় নতুন কিছু শিখবেন না। নিজের তৈরি সংক্ষিপ্ত নোট, ধারা-তালিকা, গুরুত্বপূর্ণ মামলার রেফারেন্স দেখে এক ঝলক চোখ বুলিয়ে নিন।

২. স্মার্ট পড়ার অভ্যাস:

গলার স্বরে পড়ুন, নিজের কাছে ব্যাখ্যা দিন। প্রয়োজনে কাউকে বোঝানোর ভঙ্গিতে বলুন, এতে ধারণা পরিষ্কার হয়।

৩. আগের বছরের প্রশ্ন দেখে নিন:

পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন ঘুরে ফিরে আসে। কীভাবে প্রশ্ন এসেছে, কী চাওয়া হয়েছে সেটা ভালোভাবে দেখে নিন।

৪. মনকে শান্ত রাখুন:

এটা পরীক্ষার আগের রিহার্সালের মতো। বেশি উত্তেজিত হলে ঘুম হবে না, মাথাও কাজ করবে না।

কী করবেন না:

১. নতুন অধ্যায় খুলে বসবেন না।

২. অন্যের প্রস্তুতির সঙ্গে তুলনা করবেন না।

৩. রাত জেগে পড়ার চেষ্টা করবেন না।

৪. টেনশনে খাবার বা ঘুম বাদ দেবেন না।

ঘুমের গুরুত্ব:

পরীক্ষার আগের রাতে অন্তত ৬–৭ ঘণ্টা ঘুম খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বিশ্রাম ছাড়া আপনি যা জানেন, সেটাও লিখতে পারবেন না। আপনার মস্তিষ্ক সতেজ থাকলে প্রশ্ন বুঝতে, তথ্য মনে করতে ও গুছিয়ে লিখতে সুবিধা হবে।

পরীক্ষার আগের রাতেই নিচের বিষয়গুলো প্রস্তুত করে রাখুন:

√ প্রবেশপত্র

√ কলম ও অতিরিক্ত কলম

√ জাতীয় পরিচয়পত্র

√ ঘড়ি (যদি অনুমতি থাকে)

√ পানির বোতল (যদি কেন্দ্র অনুমোদন দেয়)

√ হালকা ও পরিচ্ছন্ন পোশাক

একটি ভালো প্রস্তুতির শেষ অধ্যায় শুরু হয় আত্মবিশ্বাস থেকে। মানবণ্টনের স্পষ্ট ধারণা ও পরিকল্পিত রিভিশনের মাধ্যমে আপনি নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারেন। মনে রাখবেন সফলতা শুধু তথ্য জানার নয়, সেই তথ্যকে ঠিকভাবে ব্যবহারের দক্ষতাও। তাই পরীক্ষার আগের রাতটাই হতে পারে আপনার সবচেয়ে বড় সুবিধা, যদি আপনি তা সচেতনভাবে কাজে লাগাতে পারেন।

/অ

  • বার কাউন্সিল
  • লিখিত পরীক্ষা
এ সম্পর্কিত আরও খবর
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা হতে পারে নভেম্বরে
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা হতে পারে নভেম্বরে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।