দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে প্রথমবারের মতো চালু হলো বিশেষ কারাগার। ঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত মহিলা কেন্দ্রীয় কারাগারটিকে রুপান্তর করে বানানো হয়েছে এই কারাগার। সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ও কঠোর নিরাপত্তায় সমৃদ্ধ মডেল এই কারাগারটিতে রাখা হবে তথা ডিভিশনপ্রাপ্ত এবং আটক নিয়ন্ত্রণহীন বন্দীদের। দেশ টিভিকে এক সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন কারা মহাপরিদর্শক।
শনিবার (২১ জুন) থেকে এই কারাগারের কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান তিনি।
শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক আওয়ামী মন্ত্রী, এমপি,আমলাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা হয়েছে প্রায় তিন হাজারখানেক। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানসহ প্রায় ৩০০ জন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ। বিচার না হওয়া পর্যন্ত কারাবিধি অনুযায়ী এসব বন্দীরা ডিভিশন পাবেন।
কঠোর নজরদারিতে ডিভিশনপ্রাপ্ত এই আসামিদের এক ছাদের নিচে রাখতে বিশেষ কারাগার চালু করেছে সরকার। কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারকে রুপান্তর করে তৈরি হয়েছে বিশেষ এই বন্দীশালা। ২১ শে জুন থেকে এর কার্যক্রম চালু হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক ব্রি. জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ২৫০ জন ভিআইপি বন্দীকে রাখা হবে এখানে। বিশেষ এই কারাগারের নিরাপত্তা নিশ্চিতের জন্য থাকছে অত্যাধুনিক সিসিটিভি, বডি ক্যামেরাসহ এআই নজরদারির মতো ব্যবস্থা। এছাড়া বন্দীদের নিরাপত্তা ও এই কারাগারের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কারা কর্মকর্তাদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।
ভিআইপি বন্দীদের সেবার জন্য কিছু সাধারণ বন্দীদের রাখা হবে বলে জানান কারা মহাপরিদর্শক। পাঠাগার ,হাসপাতালসহ বেশ কিছু সুবিধা থাকছে বিশেষ এই কারাগারে।
/অ