দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অর্থ আত্মসাত মামলায় হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ।
সোমবার (১৯ মে) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন এবং জেসমিনকে হাইকোর্টে জামিন চাইতে বলেন।
এর আগে, ২০১৯ সালের ১৬ জুন এই মামলায় জেসমিন ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বাতিল করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তখন দেওয়া হয় আত্মসমর্পণ করার নির্দেশ। এরপর থেকে কারাগারেই আছেন জেসমিন ইসলাম।
২০১৬ সালের ১ নভেম্বর জেসমিন ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৮৫ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলা করার দিন দুদকের একটি দল রাজধানীর বংশাল থেকে জেসমিন ইসলামকে গ্রেপ্তার করে।
কে