দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের চলমান পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্যদের মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় সুপ্রিম কোর্ট এলাকায়।
এ সময় তাদের কাছে ভারি অস্ত্র ও সাঁজোয়া যান লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্যরা।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এ বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
/অ