দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর হাজারীবাগ, মিরপুর ও ধানমন্ডি থানার পৃথক তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখান।
এরমধ্যে হাজারীবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি মিরপুর মডেল থানার মামলায় কামাল আহমেদ মজুমদার এবং ধানমন্ডি থানার মামলায় ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমান ও জুয়েল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিন সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা। পরে আবেদন মঞ্জুর করে এসব আসামিদের নতুন করে গ্রেপ্তার দেখান আদালত।
আরএ